ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
অবশেষে ম্যাচ হারের মুল কারণ জানালেন দলপতি সোহান
বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মনে করছেন, শেষ ৫ ওভারে বোলাররা ভালো করতে না পারাতেই এই হার। বোলিংয়ে উন্নতি করার জায়গা আছে।
অথচ বোলিংয়ে শুরুটা খারাপ ছিল না টাইগারদের। ব্যাটিং সহায়ক উইকেটেও জিম্বাবুয়ের রান প্রথম ১০ ওভারে ছিল ৭৪। কিন্তু শেষ ১০ ওভারে জিম্বাবুয়ে ঝড় তোলে (১৩১ রান)। এর মধ্যে শেষ ৫ ওভারেই পায় ৭৭ রান।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে অধিনায়কের কণ্ঠে আফসোস ওই সময়টুকু নিয়ে। সোহান বলেন, ‘দারুণ খেলা হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় ডেথ ওভারে, শেষ ৫-৬ ওভারে ভালো জায়গায় বোলিং করতে পারিনি আমরা। ব্যাটাররা ভালো ব্যাটিং করেছে। আমার মনে হয়, কিছু জায়গা আছে যেখানে আমরা উন্নতি করে পরের ম্যাচে নামতে পারি।’
হারের জন্য কোনটিকে দায়ী করবেন? সোহানের জবাব, ‘(হারের কারণ হিসেবে) কোনো কিছুকেই কারণ হিসেবে দেখতে চাই না। ব্যাটিং বলুন বা ফিল্ডিং, বোলিং বলেন সব আমরাই। যেটাই করি, আমাদেরই ভালো করতে হবে। যেটা বললাম শেষ ৫/৬ ওভার আমরা আজকে ভালো বোলিং করতে পারিনি। পরের ম্যাচে আমাদের এই জায়গায় উন্নতি করতে হবে।’
লক্ষ্য ছিল ২০৬ রানের। এত বড় লক্ষ্য তাড়া করে কি জেতার আশা করেছিল টাইগাররা? সোহান জানালেন, আত্মবিশ্বাসটা ছিল দলের মধ্যে।
তার কথা, ‘২০০ রান চেজ করা সবসময় একটা কঠিন ব্যাপার। আমরা যখন ড্রেসিংরুমে ফিরেছিলাম, তখন আমরা সবাই আত্মবিশ্বাসী ছিলাম। উইকেট খুবই ভালো, তাড়া করতে পারব ইনশাআল্লাহ। আমি যেটা বললাম, বোলিংয়ে শেষ ৫-৬ ওভারে উন্নতি করার জায়গা আছে, সেই জায়গায় আমরা উন্নতি করে পরবর্তী ম্যাচ খেলব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)