ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

নানা চমকে ভরা এবারের আসরঃ একাদশে ৯ বিদেশি, শীর্ষ ক্রিকেটাররা পাবেন সোয়া ৪ কোটি

২০২২ জুলাই ২৮ ২৩:২৭:০৫

নানা চমকে ভরা এবারের আসরঃ একাদশে ৯ বিদেশি, শীর্ষ ক্রিকেটাররা পাবেন সোয়া ৪ কোটি

এই আসরে থাকা ছয় দলের এই টুর্নামেন্টে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য বেতন বরাদ্ধ রাখা হয়েছে সাড়ে ২০ লাখ ডলার। ৯ ক্যাটাগরিতে খেলোয়াড়দের বেতন কাঠামো তৈরি করা হয়েছে। যেখানে শীর্ষে থাকা ক্রিকেটাররা পাবেন ৩ লাখ ৪০ হাজার ডলার। যার সঙ্গে লয়ালিটি বোনাস হিসেবে যোগ হবে ১ লাখ ১০ হাজার ডলার।

এদিকে নবম ক্যাটাগারিতে থাকা ক্রিকেটাররা বেতন হিসেবে পাবেন ১০ হাজার ডলার। বেতন কাঠামোর দিক থেকে প্রতি মৌসুমে সবচেয়ে টাকা আয় করেন আইপিএল খেলা শীর্ষ ক্যাটাগরির ক্রিকেটাররা। যেখানে আইপিএলের শীর্ষ ক্রিকেটাররা পান ২০ লাখ ডলারের বেশি।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শীর্ষ ক্রিকেটারদের বেতন ২ লাখ ডলার। এ ছাড়া দ্য হান্ড্রেডে সর্বোচ্চ ১ লাখ ৬৪ হাজার ডলার, বিগ ব্যাশে ২ লাখ ৩৮ হাজার ডলার এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের দেয়া হয় ১ লাখ ডলার।

৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই লিগে প্রতিটি দল স্কোয়াডে সর্বোচ্চ ১৮ জন ক্রিকেটার রাখতে পারবেন। যেখানে ১২ জন বিদেশি, অন্তত তিনজন আরব আমিরাতের, দুজন অন্য সহযোগী দেশের এবং একজন ক্রিকেটার নিতে হবে আরব আমিরাতের অনূর্ধ্ব-২৩ দল থেকে।

একাদশে সর্বোচ্চ ৯ জন বিদেশি খেলানোর সুযোগ পাবেন দলগুলো। বাকি দুজনের মাঝে একজন আরব আমিরাতের এবং অন্যজন সহযোগী দেশের ক্রিকেটার খেলবেন। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর্দা নামবে ১২ ফেব্রুয়ারি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ