ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য এক নতুন রেকর্ড: জাজাইকে পেছনে ফেলে ফ্রান্সের ওপেনারের বিশ্ব রেকর্ড
গত ২০১৯ সালে, আফগানিস্তানের ওপেনার জাজাই ২০ বছর ৩৩৭ দিন বয়সে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। এখন পর্যন্ত তাকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে বিবেচনা করা হতো।
যেহেতু বিশ্বের বেশিরভাগ দেশ টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলার জন্য আইসিসির কাছ থেকে সার্টিফিকেট পেয়েছে, তাই ফরাসি ওপেনারের এই রেকর্ডটি তালিকার শীর্ষে রাখতে হবে। শুধু তাই নয়, ফ্রান্সের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এখন প্রথম সেঞ্চুরি করেছেন ম্যাকিওন।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইউরোপিয়ান উপ-আঞ্চলিক বাছাইপর্ব টুর্নামেন্টে সুইজারল্যান্ডের বিপক্ষে এই বিশ্বরেকর্ড গড়েছেন ম্যাকেওন। ৬১ বলে নয়টি ছক্কা এবং পাঁচটি চারে ১০৯ রান করেন তিনি।
ম্যাকেওনের অমন রেকর্ড-গড়া ইনিংসের পরও এক উইকেটে ম্যাচ জিতেছে সুইজারল্যান্ড। আগে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেটে ১৫৭ রান তুলেছিল ফ্রান্স। জবাবে শেষ বল পর্যন্ত লড়াই করে সুইসরা।
ম্যাচের শেষ বলে তাদের দরকার ছিল চার রানের। আর তখনই চার মেরে দল জেতান সুইজারল্যান্ডের ব্যাটার আলী নায়ার। ৪৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন তিনি। ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলা ম্যাকেওনের সেঞ্চুরি তাই কাজেই লাগাতে পারল না ফ্রান্স।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)