ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
মাহমুদউল্লাহকে বাদ দিয়ে সোহানকে অধিনায়ক দেওয়ায় যা বললেন সাকিব
শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্যই টি-টোয়েন্টির অধিনায়কত্ব দেয়া হয়েছে সোহানকে। সেই সঙ্গে শুক্রবার আসন্ন জিম্বাবুয়ে সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলও ঘোষণা করেছে বিসিবি। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে টি-টোয়েন্টি দলের বাইরে রাখা হয়েছে আরেক সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমকেও।
সোহানের অধিনায়কত্ব পাওয়া প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি তো মনে করি ও (সোহান) যোগ্য এবং বিসিবি মনে করেছে ও ভবিষ্যতে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে, এজন্য ওকে অধিনায়কত্ব দিয়েছে। আমি ওকে শুভকামনা জানাচ্ছি। আশা করি জিম্বাবুয়ে সিরিজ ওর জন্য ভালো একটা চ্যালেঞ্জ হবে এবং সেই চ্যালেঞ্জটা উতরে যেতে পারবে।’
সাকিব আল হাসান এই পুরো সিরিজ থেকেই বিশ্রাম নিয়েছেন। ফলে তাকে বিবেচনার কোনো সুযোগই ছিল না বিসিবির সামনে। তবে জোর গুঞ্জন আছে, জিম্বাবুয়ে সিরিজ শেষে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহকে বাদ দিয়ে নেতৃত্ব তুলে দেয়া হবে সাকিবের কাঁধে।
এসব নিয়ে আপাতত ভাবছেন না সাকিব। টেস্ট অধিনায়কত্ব নিয়েই চিন্তা ভাবনা তার, ‘টেস্টে আমাদের সময় লাগবে। ভালো করার জন্য সময় লাগবে। ট্র্যানজেকশন একটা সময়ের মধ্য দিয়ে দল যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই আমাদের একটু সময় লাগবে।’
মূলত তারুণ্য নির্ভর একটি দলকেই জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি খেলতে পাঠাচ্ছে বিসিবি। টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে পেসার হাসান মাহমুদ ও পারভেজ হোসেন ইমনকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)