ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
হঠাৎ-ই ক্রিকেটাদের জন্য বিশাল সুখবর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড
মাঝে কয়েকবার এই বিষয়ে গুঞ্জন উঠলেও এবার নিজেদের দেশের বাইরে ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে টুর্নামেন্ট খেলতে ক্রিকেটারদের অনুমতি দিতে যাচ্ছে ভারত ক্রিকেট বোর্ড। ভারতীয় সংবাদমাধ্যম ইনসাইড স্পোর্টসের প্রতিবেদনে জানানো হয়েছে এমন তথ্য।
মূলত দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নতুন টি-টোয়েন্টি ক্রিকেটে টুর্নামেন্টের দল দিচ্ছে আইপিএলের দলগুলি। যে কারণে ওই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটারদের চাচ্ছে ফ্রাঞ্চাইজি গুলি।
তাই দক্ষিণ আফ্রিকার ওই প্রিমিয়ার লিগ সহ বিশ্বের সকল প্রিমিয়ার লিগে খেলতে ক্রিকেটারদের অনুমতি দিতে যাচ্ছে ভারত। সেপ্টেম্বরে বোর্ডের আগামী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তা।
তিনি বলেছেন, “বিদেশি লিগেও মালিকানা থাকা আইপিএলের কয়েকটি দলের পক্ষ থেকে বিসিসিআইয়ে অনুরোধ করা হয়েছে, যেনো ভারতীয় ক্রিকেটারদের খেলতে অনুমতি দেওয়া হয়। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে বার্ষিক সাধারণ সভায় আলোচনা করতে হবে।”
তিনি আরও যোগ করেন, “আসলে এটি একটি জটিল ইস্যু। কারণ আইপিএলের সফলতার পেছনে কিন্তু এটিও রয়েছে যে, ভারতীয় খেলোয়াড়রা আর কোথাও খেলে না। তো আমরা এই শক্তির জায়গাটি ছাড়তে চাই না। তবে ফ্র্যাঞ্চাইজি লিগ যেভাবে বাড়ছে, নতুন কিছু ভাবা হতেও পারে।”
“আমাদের মনে রাখতে হবে, ভারতের খেলোয়াড়দের কারণেই আইপিএল এতো জনপ্রিয়। এখন তারা যদি অন্য লিগেও খেলে, তাহলে আইপিএলের দর্শক চাহিদা স্বাভাবিকভাবেই কমে যাবে। তবে তারকা ক্রিকেটারদের বাইরে এই নিয়মে খানিক ছাড় দেওয়া যেতেই পারে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)