ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
চরম উত্তেজনায় অবিশ্বাস্যভাবে মাত্র ৪ বলের জন্য নিশ্চিত জয়বঞ্চিত অস্ট্রেলিয়া
গত শনিবার রাতে ব্রিডি ক্রিকেট ক্লাব মাঠে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৯৪ রান করতে সক্ষম হয় পাকিস্তান। জবাব দিতে নেমে ৪.২ ওভারেই ২৮ রান করে ফেলে অস্ট্রেলিয়া। কিন্তু এরপর আর বৃষ্টির কারণে খেলা হয়নি। আর মাত্র ৪ বল খেলা হলেই বৃষ্টি আইনে ম্যচটি জিতে যেতো অসিরা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতেই উইকেট হারায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক বিসমাহ মারুফ। এজন্য খেলেন ৩৯ বল। এছাড়া মুনিবা আলি ১৯ ও আলিয়া রিয়াজের ব্যাট থেকে আসে ১৪ রান।
অস্ট্রেলিয়ার পক্ষে চার ওভারে মাত্র ১৭ রান খরচায় ৪ উইকেট নেন কোভিডের কারণে আগের দুই ম্যাচ খেলতে না পারা জেস জোনাসেন। এছাড়া নিকোলা ক্যারে দুই ও অ্যাশলে গার্ডনার নেন একটি উইকেট।
পরে ৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বেথ মুনি ১৩ বলে ১১ ও অ্যালিসা হিলি করেন ১৪ বলে ১২ রান। এর সঙ্গে অতিরিক্ত পাঁচ রান মিলিয়ে ৪.২ ওভারে ২৮ রান করে অসিরা। টি-টোয়েন্টি ম্যাচে দুই দল ন্যুনতম ৫ ওভার খেলতে না পারলে ম্যাচটি অমীমাংসিতই রাখা হয়।
বৃষ্টিতে এই ম্যাচ ভেসে গেলেও চার ম্যাচে দুই জয় ও দুই পরিত্যক্ত মিলিয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে অসিরা। শেষ ম্যাচে লড়বে পাকিস্তান ও আয়ারল্যান্ড। এই ম্যাচে অবিশ্বাস্য রকমের বড় ব্যবধানে জিততে পারলে অস্ট্রেলিয়াকে টপকে চ্যাম্পিয়ন হবে পাকিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)