ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

৫০ কিংবা ১০০ হাঁকানোর কথা বাদ দিয়ে ক্রিকেটারদের যে পরামর্শ দিলেন সোহান

২০২২ জুলাই ২৪ ১০:০৪:৪২

৫০ কিংবা ১০০ হাঁকানোর কথা বাদ দিয়ে ক্রিকেটারদের যে পরামর্শ দিলেন সোহান

বাংলাদেশ ক্রিকেট দল সেই পঞ্চপান্ডব থেকে বেরিয়ে এবার নতুন রূপে পা দিয়েছে। যার দায়িত্ব পড়েছে কাজী নুরুল হাসান সোহান এর কাঁধে। প্রথমবারের মতো টাইগারদের টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিনি। তাই বাংলাদেশে দলকে এগিয়ে নিতে নতুন করে স্বপ্ন দেখছেন তিনি।

সিনিয়র ক্রিকেটার নেই দলে এর মধ্যে অধিনায়ক হিসেবে সোহানের প্রথম কাজ কী হবে? এমন এক প্রশ্নের জবাবে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নতুন অধিনায়ক বলেছেন, “আমি প্রথমেই দলকে এক সুতোয় গেঁথে ফেলতে চাই। আমার লক্ষ্য থাকবে দল হিসেবে খেলার। আমরা যাতে ব্যক্তিগত পারফরম্যান্সে অতিমাত্রায় নির্ভর না করে সবাই পারফরম করতে পারি, টিম পারফরম্যান্স যাতে হয়- সেটাই মূল লক্ষ্য আমার।”

“সত্যি বলতে আমি একজন সাধারণ ক্রিকেটার হিসেবে যখন খেলি তখনও নিজের দায়িত্ব যথাযথ পালন করার চিন্তা মাথায় রেখে খেলি। পঞ্চাশ করবো, সেঞ্চুরি হাঁকাবো- এসব না ভেবে আমি দলের জন্য খেলবো, দলকে কার্যকর পারফরম্যান্স দেবো এবং সময়ের দাবি মেটাবো। সেটা যদি ৫ বলে ১০ রান লাগে তাই করবো। এটাই থাকে আমার লক্ষ্য।”

“একদম চিন্তা মুক্ত থেকে নিজের দায়িত্বটা যথাযথভাবে পালনের চেষ্টা করতে চাই। পাশাপাশি দল যাতে প্রক্রিয়া মেনে খেলতে পারে, সে ভাবনাও আছে। রেজাল্ট কী হবে? হারবো না জিতবো?- অত সাত পাঁচ ভাবতে চাই না আমি। আমার চিন্তা পারফর্ম করা। নিজের দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি দল যাতে সামর্থ্যের সেরা দিতে পারে, যাতে টিম পারফরম্যান্স হয়- সে কাজটা বাস্তবে পরিণত করার কথা ভাবছি। এর বাইরে অন্য কিছু মাথায় আনতে চাই না।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ