ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ওপেনিং নাকি অন্য কোথাও, ইমনকে নিয়ে নতুন পরিকল্পনায় বিসিবি
তবে শেষ পর্যন্ত অভিষেকটা হয়নি এই ক্রিকেটারের। তবে এবারের জিম্বাবুয়ে সফরে একপ্রকার নিশ্চিতভাবে টিম ম্যানেজমেন্ট বাজিয়ে দেখবে ইমনকে। 'এ' দলেও ছিলেন না ইমন, সরাসরি এইচপি থেকে জাতীয় দলে ডাক পেয়েছেন এই ক্রিকেটার। এইচপির হয় 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একটি সেঞ্চুরিও করেছিলেন ইমন। এই সেঞ্চুরিটিকেও ইমনের দলে ডাক পাওয়ার অন্যতম কারণ মনে করা হচ্ছে।
ওপেনিং পজিশনে ব্যাটিং করে থাকেন ইমন। জিম্বাবুয়ের সফরের দলে মোট রয়েছে চার ওপেনার। ওপেনিংয়ে ম্যানেজমেন্টের প্রথম পছন্দ সম্ভবত এনামুল হক বিজয় এবং লিটন কুমার দাস। তাহলে পারভেজ হোসেন ইমন কি জিম্বাবুয়ের বিপক্ষেও একাদশে খেলার সুযোগ পাবেন না? উত্তরটা সোজাসাপ্টা, ম্যানেজমেন্ট চাইলেই মিডল অডারে ব্যাট করাতে পারেন ইমনকে।
এছাড়া ম্যানেজমেন্ট যদি মনে করে ইমনকে ওপেনিং করানো হবে সেটিও করা যেতে পারে। অর্থাৎ ইমনকে দলে নেওয়ায় ম্যানেজমেন্টের হাতে বিকল্প বেড়েছে। ম্যানেজমেন্ট চাইলেই ইমনকে মিডল অর্ডার এবং ওপেনিং উভয় পজিশনে খেলাতে পারবে। তবে ইমনকে যে পজিশনেই খেলানো হোক, এটা নিশ্চিত করা আবশ্যক যে পর্যাপ্ত সুযোগ যাতে পেয়ে থাকেন এই তরুণ ক্রিকেটার।
একটি কিংবা দুটি খারাপ পারফরমেন্সের কারণে যাতে ছিটকে পড়তে না হয় এই ক্রিকেটারকে। এছাড়া এনামূল হক বিজয়কেও এ সফরে পর্যাপ্ত সুযোগ দিতে চাচ্ছে ম্যানেজমেন্ট। ক্রিকেটারদের নিজেকে প্রমাণের পর্যাপ্ত সুযোগ দেওয়াই এখন ম্যানেজমেন্টের জন্য বড় চ্যালেঞ্জ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)