ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
দারুন সুখবরঃ বাংলাদেশ ১৪৯, ১০৮, ১৭৮, ভারত ৩০৫
বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সেই ক্যারিবীয়রাই ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হাড্ডাহাড্ডি লড়াই করেছে। ভারতের ৩০৮ রানের পাহাড় তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ঘাম ছুটিয়ে শেষমেশ ৩ রানের জয় পায় ভারত।
৩০৫ রান করে ভারতকে ভয় পাইয়ে দেওয়া ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বাংলাদেশের বিপক্ষে কোনো ম্যাচেই ২০০ রান করতে পারেনি। তামিম ইকবালের দলের বিপক্ষে প্রথম ম্যাচে নিকোলাস পুরানরা করেছিলেন ১৪৯ রান, ৪১ ওভারে। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা অলআউট হয় ১০৮ রানে। তৃতীয় ও শেষ ম্যাচেও অলআউট হয়, এবার ১৭৮ রানে।
বাংলাদেশের বিপক্ষে ২০০ করতে না পারা ক্যারিবীয়রা কী করে ভারতের বিপক্ষে ৩০০ ছাড়িয়ে গেল? ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় প্রথম ওয়ানডে শেষে এমন প্রশ্ন শুনতে হল ভারতের অলরাউন্ডার যুজবেন্দ্র চাহালকে। জন্মদিনে কষ্টেসৃষ্টে পাওয়া জয়ের পর সংবাদ সম্মেলনে চাহাল জানালেন, বাংলাদেশ গায়ানার যে ভেন্যুতে (প্রভিডেন্স) খেলেছিল, সেখানে উইকেট ছিল স্পিনবান্ধব। আর এ কারণেই নাকি নিকোলাস পুরানরা বাংলাদেশের বিপক্ষ ব্যর্থ হয়েছেন।
ভারতীয় লেগ স্পিনার বলেন, 'বাংলাদেশের বিপক্ষে পিচ আলাদা ছিল। সেই পিচে স্পিন ছিল। তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদেরও কৃতিত্ব দিতে হবে। মিডল অর্ডারে ওরা ভালো খেলেছে। যদিও দুই-একটা উইকেট গেলে ওরা চাপে পড়ে যেত।'
শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১৫ রান। মোহাম্মদ সিরাজের করা ওভারে লক্ষ্যে প্রায় পৌঁছেই গিয়েছিলেন রোমারিও শেফার্ড। তবে চাহালরা আত্মবিশ্বাসী ছিলেন, সিরাজ ভারতকে জিতিয়েই মাঠ ছাড়বেন।
তিনি বলেন, 'আমাদের আত্মবিশ্বাস ছিল সিরাজ ১৫ রান আটকাতে পারবে। (শেষ ওভারে) স্যামসন যখন ওয়াইড বল সেভ করেছিল, এটা আমাদের আত্মবিশ্বাস বাড়ি তুলেছিল।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)