ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
স্যামসনের এক ঝাঁপেই ম্যাচ জয়
জয়ের জন্য মোহাম্মদ সিরাজের করা শেষ ওভারে উইন্ডিজের দরকার ছিল ১৫ রান। হাতে ৪ উইকেট। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে সিরাজ শেষ ওভারের প্রথম দুই বলে দেন মাত্র ১ রান। এরপর ওয়েস্ট ইন্ডিজের ভাগ্যের পাশাপাশি তৃতীয় বলে একটি চার পান শেফার্ড। চতুর্থ বলে দারুণ বোলিং করে মাত্র দুই রান খরচ করেন সিরাজ।
প্রথম চার বলে মাত্র ৭ রান দিয়েছিলেন সিরাজ। তাই মনে হচ্ছিল ম্যাচটা টিম ইন্ডিয়ার ঝুলিতে চলে এসেছে। কিন্তু পঞ্চম বলটা সিরাজ এত দূরের লেগ সাইডে ছুড়ে দেন, যেটা অনায়াসেই ওয়াইডসহ পাঁচ রান হয়ে যেতে পারতো। কিন্তু সঞ্জু স্যামসন ঝাঁপিয়ে পড়ে বাই ৪ বাঁচিয়ে দেন।
সিরাজের বল যখন ওয়াইড হয়ে যাচ্ছিল, তখনই উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা সঞ্জু স্যামসন বলটিকে ফলো করছিলেন। শেষ পর্যন্ত পুরো স্ট্রেচ ডাইভ করে সেই বলটিকে থামিয়ে দেন সঞ্জু। স্যামসনের সেই ঝাঁপই যেন বাঁচিয়ে দেয় ভারতকে।
শেষ বলে টাইয়ের জন্য দরকার পড়ে ৪, জিততে হলে ছক্কা। সিরাজ দারুণ এক ইয়র্কার দিলে রোমারিও শেফার্ড পায়ে লাগিয়ে নিতে পারেন বাই থেকে মাত্র এক রান।
প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে তুলেছিল ৩০৮ রান। এই রান তাড়া করতে নেমে স্বাগতিকরা ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৫ রান তুলতে সক্ষম হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)