ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
মাশরাফিদের লিজেন্ডস লিগের এবারের আসর চূড়ান্ত ভ্যেনুর নাম ঘোষণা
এই লিজেন্ডস লিগ ক্রিকেটের প্রথম আসরের বেশিরভাগ দর্শক ছিল ভারতের। দেশটিতে এই টুর্নামেন্টের জনপ্রিয়তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন টুর্নামেন্টটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রমন রাহেজা। যদিও প্রাথমিকভাবে এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা ছিল ওমানে।
এ প্রসঙ্গে রাহেজা বলেন, 'আমরা টুর্নামেন্টটি ভারতের আয়োজনের জন্য ক্রমাগত অনুরোধ পাচ্ছি এবং আমরা লিজেন্ডস লিগের দ্বিতীয় আসর ঘরে ফিরিয়ে আনতে পেরে দারুণ আনন্দিত। ভারতের আমাদের সবচেয়ে বেশি ক্রিকেট ভক্ত রয়েছে।'
দর্শদের উদ্দেশ্যে লিজেন্ডস লিগের এই কর্মকর্তা আরও বলেন, 'প্রথম আসরে ভারতের সবচেয়ে বেশি ভিউয়ারশীপ ছিল। এরপর যথাক্রমে পাকিস্তান, শ্রীলঙ্কা ও পুরো বিশ্বের মানুষ আমাদের অনুসরণ করেছে। আমরা দর্শকদের ও ক্রিকেট ভক্তদের আরও ভালো অভিজ্ঞতা দিতে চাই। আমরা আশাবাদী যে ভক্তরা আমাদের সিদ্ধান্তে আনন্দিত হবেন।'
লিজেন্ডস লিগে অংশ নিতে এরই মধ্যে ১১০ জন ক্রিকেটার নিজেদের নাম লিখিয়েছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। সেই সঙ্গে দীনেশ রামদিন ও ইয়ন মরগানের খেলার কথা রয়েছে টুর্নামেন্টটিতে।
লিজেন্ডস লিগে অংশ নেয়ার জন্য নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন, পেসার মিচেল জনসন ও ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ব্যাটার ম্যাট প্রায়র। গত সপ্তাহে ব্রেট লি, ইউসুফ পাঠান, জাগিন্দার শর্মা, লিয়াম প্লাঙ্কেট, মন্টি পানেসার, প্রভিন তাম্বে, নোমান ওঝা, স্টুয়ার্ট বিনি ও আসগর আফগানের খেলার কথা নিশ্চিত করেছে টুর্নামেন্টটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)