ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
অনিশ্চয়তার নতুন অধ্যায়ে রিয়াদ, ভারতকে পাত্তা না দিয়ে নিজেদের মতো এগোতে চায় বিসিবি
বিশ্রামের আড়ালে হয়তো একপ্রকার সরিয়ে দেওয়া হচ্ছে রিয়াদকে। রিয়াদ প্রসঙ্গে বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন- "আমরা আজকে রিয়াদকে ডেকেছিলাম এবং ওর সাথে কিছু বিষয় নিয়ে কথা বলেছি। ওর সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিলাম এবার আমরা টি-টোয়েন্টির একটি নতুন টিম পাঠাচ্ছি জিম্বাবুয়েতে। এই টিমটাকে লিড করার জন্য আমরা নুরুল হাসান সোহানকে ক্যাপ্টেন্সি দিচ্ছি। এটা আজকে আমরা মাহমুদুল্লাহ রিয়াদকে জানিয়ে দিয়েছি।"
ক্যাপ্টেন্সির জন্য নুরুল হাসান সোহানকেই কেন ঠিক করল বিসিবি এ প্রসঙ্গে খালেদ মাহমুদ সুজন বলেন- "সাকিব,মুশফিক, মাহমুদুল্লাহ যেহেতু এদের কেউ নেই, তাই ওদের পর সবচেয়ে সিনিয়র সম্ভবত নুরুলই। তার উপর ওর ঘরোয়া লিগে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা ও রয়েছে। এছাড়াও কঠিন সময় দলকে বেশ কয়েকবার অনুপ্রেরণা দিতে দেখা গিয়েছে নুরুলকে। ফলে আমরা ওর পক্ষেই সিদ্ধান্তটা নিয়েছি।" অফ ফর্মে থাকা যে কোন ক্রিকেটারকে যেখানে অন্য দেশগুলো দুর্বল প্রতিপক্ষের সাথে খেলার সুযোগ করে দেয়। সেখানে জিম্বাবুয়েকে সামনে পেয়েও কেন রিয়াদকে খেলতে পাঠানো হচ্ছে না। এমনকি ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিও ফর্ম ফেরাতে জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলবেন।
ভারতের ফর্মুলা আমরা অনুসরণ করছি না কেন এ প্রশ্নের উত্তরে খালেদ মাহমুদ সুজন বলেন- "ভারতকে কি চিন্তা করছে এটা আসলে আমাদের চিন্তা না। আমাদের চিন্তা অবশ্যই আমাদের মত, একটু ভিন্ন। আমি মনে করি আমরা সামনে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি খেলব। ভারত,দক্ষিণ আফ্রিকা এ ধরনের দল গুলোর সাথে খেলতে হবে আমাদের। এখানে জিম্বাবুয়ের সাথে ফর্ম ফেরানো তেমন কোন গুরুত্বপূর্ণ ব্যাপার নয়।"অর্থাৎ ভারতকে অনুসরণ নয় নিজেদের মতো করেই এগোতে চায় বিসিবি। সেক্ষেত্রে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের ব্যাট হৃষ্টপুষ্ট করার সুযোগ পাচ্ছেন না সাইলেন্ট কিলার খ্যাত রিয়াদ। অনিশ্চয়তার নতুন অধ্যায়ে ঢুকে পড়েছেন মাহমুদুল্লাহ। বিশ্রামের আড়ালে হয়তো এখানেই শেষ হয়ে যেতে পারে রিয়াদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)