ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
চমক দিয়ে নতুন হেড কোচর নাম ঘোষণা
আবগান বোর্ড বাধ্য হয়েই আবারও নতুন হেড কোচ নিয়োগ দিয়েছে আফগানিস্তান। দায়িত্ব নিয়েছেন আরেক ইংলিশ জোনাথান ট্রট। আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে তার অ্যাসাইনমেন্ট।
৪১ বছর বয়সী ট্রট এর আগে কখনও কোনো আন্তর্জাতিক দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেননি। তবে কোচিংয়ে তিনি নতুন নন। ইংল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে বারকয়েক কাজ করার অভিজ্ঞতা আছে, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন স্কটল্যান্ডের পরামর্শক।
খেলোয়াড়ি হিসেবে ইংল্যান্ডের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল ট্রটের, বিশেষ করে টেস্ট ফরম্যাটে। ৫২ টেস্টে ৩৮৩৫ রান করেছেন তিনি। ২০১০-১১ অ্যাশেজজয়ী দলের অন্যতম সেরা পারফরমার ছিলেন ট্রট।
ওয়ানডেতে ক্যারিয়ার তেমন বড় না হলেও ট্রট বেশ সফল ছিলেন এই ফরম্যাটেও। ওয়ানডেতে চারটি সেঞ্চুরি এবং ২২টি হাফসেঞ্চুরিসহ ৫১ গড়ে ২৮১৯ রান করেন তিনি।
ক্যারিয়ারের শেষদিকে এসে মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে বিরতি নিয়ে আলোচনায় ছিলেন। ২০১৫ সালে ইংল্যান্ড দল থেকে অবসরে যান এই ব্যাটার।
কোচ হিসেবে নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ট্রট বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে চমকপ্রদ এক দলের দায়িত্ব নিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমি বিশ্বাস করি, আফগানিস্তান দেখিয়েছে তারা প্রতিভার ভাণ্ডার। নিজেদের স্টাইল এবং প্যাশন দিয়ে তারা অনেক খেলোয়াড় তৈরি করেছে। এই দলটির সঙ্গে কাজ করতে তর সইছে না আমার।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)