ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আবারও অধিনায়ক নিয়ে নতুন এক চমক আসতে চলেছে ভারত দলে
ইতিমধ্যে শেষ হয়েছে এক ম্যাচ ওয়ানডে। এই বছরে টিম ইন্ডিয়াকে অনেক ছোট সিরিজ খেলতে হবে। এই ধারাবাহিকতায়, ুইন্ডিজ দলের পর ভারতীয় দলকে জিম্বাবুয়ে সফর করতে হবে।
আসন্ন এই সিরিজে টিম ইন্ডিয়া জিম্বাবুয়ের সাথে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলবে। এই সিরিজের জন্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া কেএল রাহুলের হাতে অধিনায়কত্ব হস্তান্তর করার কথা ভাবছে।
প্রায় ছয় বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট টিম। এই সফরে ভারতীয় ক্রিকেট দলকে তিনটি একদিনের ম্যাচ খেলতে হবে। যা শুরু হবে আগমী ১৮ আগস্ট থেকে। জিম্বাবুয়েতে প্রথম ওয়ানডে ম্যাচ ১৮ আগস্ট, দ্বিতীয় ওয়ানডে ২০ আগস্ট এবং তৃতীয় ওয়ানডে ২২ আগস্ট অনুষ্ঠিত হবে। ভারত এবং জিম্বাবুয়ের মধ্যকার এই তিন ম্যাচের সিরিজটি সুপার লিগের ম্যাচের অধীনে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপ ২০২৩ অনুযায়ী।
ভারতীয় ক্রিকেট দলের এই সংক্ষিপ্ত সফরের জন্য বিসিসিআই কেএল রাহুলকে অধিনায়ক করতে পারে। চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ছিটকে পড়েছেন কেএল রাহুল। তবে ওয়েস্ট ইন্ডিজ দলের সাথে আসন্ন সিরিজে কেএল রাহুলের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু বর্তমানে তিনি কোভিড আক্রান্ত হয়েছেন। তবে সূত্রের খবর অনুযায়ী জিম্বাবুয়ে সিরিজের জন্য কেএল রাহুলের হাতে তুলে দেওয়া যেতে পারে অধিনায়কত্ব। তবে তার আগে কেএল রাহুল কে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ভারতীয় ক্রিকেট দলের এই সংক্ষিপ্ত সময়ের ব্যবধানে সাতজন অধিনায়ক থাকা দলের জন্য মোটেই ভালো লক্ষণ নয়। যা নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, “এটা কোনো আদর্শ পরিস্থিতি নয়। কিন্তু পরিস্থিতি বিবেচনায় তা করা হয়েছে।” আগামী এশিয়া কাপকে মাথায় রেখে জিম্বাবুয়ে সিরিজে সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া যেতে পারে। তবে বিরাট কোহলি এই দলের সদস্য হতে পারে । অধিনায়ক রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হলে ভারত বনাম জিম্বাবুয়ের তিন ম্যাচের এই সিরিজে কেএল রাহুলকে অধিনায়ক করা যেতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)