ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
মাহমুদউল্লাহকে বাদ দিয়ে সোহানকে অধিনায়ক দেওয়ায় যা বললেন মুশফিক
টি-২০ দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়কত্ব হারালে মুশফিক বেজার হবেন, এমন ধারণাও থাকতে পারে অনেকের। এর মধ্যে আবার মুশফিককেও জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে।
যদিও টিম ম্যানেজম্যান্ট বলছে বিশ্রামের কথা, কিন্তু মাহমুদউল্লাহর নেতৃত্ব নিয়ে ‘সমস্যা’ ছিল, নেতৃত্বে বিসিবি পরিবর্তন চাইছিল, সেটা অস্বীকার করা হয়নি। ছোট ফরম্যাটে মুশফিকের দায়িত্বজ্ঞানহীন শট খেলার প্রবণতা নিয়েও কথা হয়েছে অনেক।
বলা যায়, আপাতত পরীক্ষামূলক হলেও মুশফিক আর মাহমুদউল্লাহকে বাদ দিয়েই আসলে টি-টোয়েন্টিতে দল সাজানোর কথা ভাবছে টিম ম্যানেজম্যান্ট।
সেক্ষেত্রে মুশফিকের মন খারাপ থাকারই কথা। কিন্তু অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার আরও একবার বুঝিয়ে দিলেন, তার কাছে দলটা সবার আগে।
মাহমুদউল্লাহর বদলে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। সিনিয়রদের কেউই নেই সোহানের দলে। তবু মুশফিক এই দলটির প্রতি জানালেন পূর্ণ সমর্থন।
শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজের জন্য নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচিত হওয়ায় সোহানকে অভিনন্দন। তরুণ দলটির প্রতি আমার পূর্ণ সমর্থন আছে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই দলটি আসন্ন সিরিজে ইনশা আল্লাহ ভালো করবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)