ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বৃষ্টি আইনের মধ্যদিয়ে শেষ হল আফ্রিকা-ইংল্যান্ডের ম্যাচ, দেখে নিন ফলাফল
গতকাল ২২ জুয়ালি শুক্রবার রাতে ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টিবিঘ্নিত কার্টেল ওভারের দ্বিতীয় ওয়ানডেতে প্রোটিয়াদের মাত্র ৮৩ রানে গুটিয়ে দিয়ে ১১৮ রানের বড় জয় পেয়েছে ইংলিশ দলপতি জস বাটলারের দল। এতে ইংল্যান্ড- আফ্রিকা তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরেছে ইংল্যান্ড।
গতকাল বৃষ্টির কারণে ম্যাচটি নেমে এসেছিল ২৯ ওভারে। প্রথমে ব্যাট করে ২৮.১ ওভারে ২০১ রানে অলআউট হয় ইংল্যান্ড। তারাও পড়েছিল প্রোটিয়া বোলারদের তোপে।
বৃষ্টির কারনে ভেজা পিচের সুবিধা কাজে লাগিয়ে ১২ ওভারের মধ্যে ৭২ রানে ইংলিশ বাহিনীর ৫ উইকেট তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। তবে লিয়াম লিভিংস্টোন আর লোয়ার অর্ডারের স্যাম কুরান দারুণ দুটি ইনিংস খেলেছেন।
লিভিংস্টোন ২৬ বলে ১ চার আর ৩ ছক্কায় করেন ৩৮ রান। কুরান ১৮ বলে ২ বাউন্ডারি আর ৩ ছক্কায় খেলেন ৩৫ রানের ঝড়ো ইনিংস। এছাড়া জনি বেয়ারস্টো ২৭ বলে ২৮ আর নয় নম্বরে নামা ডেভিড উইলি ২১ বলে করেন ২১ রান।
ডোয়াইন প্রিটোরিয়াস ৬ ওভারে ৩৬ রান খরচায় একাই নেন ৪ উইকেট। দুটি করে উইকেট শিকার এনরিচ নরকিয়া আর তাবারেজ শামসির।
জবাবে মাত্র ৬ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে প্রোটিয়ারা। ২৭ রানে তারা হারায় ৫ উইকেট। টপ অর্ডারের চার ব্যাটারের মধ্যে তিনজনই করেন শূন্য (জানেমান মালান, রসি ভ্যান ডাসেন আর এইডেন মার্করাম)।
এই ম্যাচে শেষ পর্যন্ত ২০.৪ ওভারেই ৮৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। হেনরিক ক্লাসেন ৪০ বল খেলে ৩৩ রান না করলে আরও বড় লজ্জায় পড়তে হতো সফরকারী দক্ষিণ আফ্রিকাদের। ইংলিশ বোলারদের মধ্যে আদিল রশিদ নেন ৩ উইকেট। দুটি করে উইকেট মঈন আলি আর রিস টপলির।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)