ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
টানটান উত্তেজনায় শেষ হল উইন্ডিজ-ভারতের প্রথম ওয়ানডে ম্যাচে, জেনে নিন ফলাফল
গতকাল ২২ জুলাই বৃহস্পতিবার টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় উইন্ডিজ। দেড় বছর পর ফের এক দিনের ক্রিকেটে দেখা গেল শুভমন গিলকে। অধিনায়ক ধাওয়ানের সাথে ওপেন করলেন তিনি। ৬৪ রানের মাথায় রান আউট হন শুভমন। ধাওয়ানের সাথে ১১৯ রানের জুটি গড়েন তিনি।
শুভমন ফিরলেও ক্রিজে ছিলেন ধাওয়ান। সামনে থেকে নেতৃত্ব দিলেন দলকে। পেয়েও যেতে পারতেন শতরান। মাত্র তিন রানের জন্য হাতছাড়া হলো সেই মাইলফলক। তিনি যখন আউট হয়ে ফিরছেন ভারতের স্কোরবোর্ডে ২১৩ রান উঠে গেছে। হাতে রয়েছে আট উইকেট। এর পরেও শেষ ১৬.২ ওভারে উঠল ৯৫ রান।
শ্রেয়স আয়ার তিন নম্বরে নেমে ৫৪ রান করলেও ব্যর্থ সূর্যকুমার যাদব (১৩), সঞ্জু স্যামসনরা (১২)। দীপক হুডা করেন ২৭ রান। অক্ষর পটেল ২১ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু’টি করে উইকেট নেন আলজারি জোসেফ এবং গুডাকেস মোটি। একটি করে উইকেট নেন রোমারিয়ো শেফার্ড এবং আকিল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩০৯ রানের লক্ষ্য রাখে ভারত। সেই রান প্রায় তুলেই ফেলেছিল নিকোলাস পুরানের দল। ওপেনার কাইল মেয়ার্স (৭৫), ব্রেন্ডন কিংদের (৫৪) অর্ধশতরান একটা সময় চাপে ফেলে দিয়েছিল ভারতকে। মোহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণদের বোলিং আক্রমণকে প্রায় ভোঁতা করে দিয়েছিলেন তারা।
অর্ধশতরান না পেলেও তিন নম্বরে ব্যাট করতে নেমে শামারহ ব্রুকস করেন ৪৬ রান। অধিনায়ক পুরান মাত্র ২৫ রান করেন। মোহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর এবং যুজবেন্দ্র চহাল দু’টি করে উইকেট নেন।
কিং যখন সাজঘরে ফেরেন, তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৫২/৬। জয়ের জন্য ৩৩ বলে প্রয়োজন ছিল ৫৭ রান। টি-টোয়েন্টি যুগে যা তুলে ফেলা সম্ভব। সেই কাজটা প্রায় করেও ফেলেছিলেন হোসেন এবং শেফার্ড। দু’জনেই শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান।
যদিও জয় আসেনি। থেমে যেতে হয় মাত্র ৩ রানের জন্য। হোসেন অপরাজিত ৩৩ রানে এবং শেফার্ড অপরাজিত ৩৯ রানে। শেষ ওভারে ১৬ রান তুলতে ব্যর্থ হলেন তারা। ৩০৫ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)