ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
যত দিন টি-২০ দলের অধিনায়কত্ব করবেন সোহান সাফ জানালেন বিসিবি
অবশেষে ক্রিকেট পাড়ার দেই গুঞ্জন সত্য হয়েছে। আজ ২২ জুলাই বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সাথে বৈঠক শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশনস কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছে আগামী জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন উইকেট কিপার ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান।
জিম্বাবুয়ের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজকে পরীক্ষা-নিরীক্ষা হিসেবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে বিশ্রামে রাখা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে। এছাড়াও ছুটিতে রয়েছেন সাকিব আল হাসান। তবে এখনো মাহমুদুল্লাহ রিয়াদই বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলে জানিয়েছেন জালাল ইউনুস।
জালাল ইউনুস বলেন, “এই দলটাকে সামলানোর জন্য নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিচ্ছি। সেটা আমরা আজকে মাহমুদউল্লাহ রিয়াদকে জানিয়ে দিয়েছি। মুশফিকও জানে, সাকিবও জানে। তাদের জায়গায় আমরা নতুন খেলোয়াড় চেষ্টা করছি। এটা শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য দেখতে চাচ্ছি তাদের ফলাফল, পারফরম্যান্স কি হয়। সেটা দেখার জন্য আপনারা বলতে পারেন নতুন ব্র্যান্ডের একটা দল যাচ্ছে।”
তরুণ দল পাঠানোর কথা জানিয়ে জালাল আরও বলেন, “আপনারা জানেন যে টি-টোয়েন্টিতে আমাদের মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়ক ছিল। কয়েকদিন ধরে আলোচনা চলছিল অধিনায়কত্ব ইস্যু নিয়ে। সম্মানের সঙ্গে আমরা রিয়াদকে ডেকেছিলাম, টি-টোয়েন্টি দল নিয়ে আলাপ করেছি”।
“তার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমরা একটা নতুন দল পাঠাতে চাচ্ছি জিম্বাবুয়েতে। এর মধ্যে কিছু সিনিয়র খেলোয়াড়ও থাকছে না। আসলে দেখার জন্য তাদেরকে (তরুণদের) পাঠানো হচ্ছে”।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)