ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
নেই রিয়াদ-মুশফিক-সাকিব, পঞ্চপাণ্ডবশূন্য টাইগারদের নতুন এক অভিযান
তবে এই দিকে মুশফিকুর রহিমের টি-টোয়েন্টিতে পারফরম্যান্স নিয়েও রয়েছে নানা সমালোচনা। বিশেষ করে গত বিশ্বকাপে অদূরদর্শী শট খেলে বারবার দলকে বিপদে ফেলা, টি-টোয়েন্টিতে বিশের নিচে গড় কিংবা ১১৫ স্ট্রাইকরেট; কোনোকিছুই মুশফিকের পক্ষে নেই।
দলপতি মাহমুদউল্লাহর সঙ্গে আসন্ন জিম্বাবুয়ে সফরের টি-২০ দল থেকে বাদ পড়েছেন মুশফিকও। যদিও বিসিবির পক্ষ থেকে ‘বাদ’ শব্দটির বদলে ব্যবহার করা হয়েছে ‘বিশ্রাম’। তবে কার্যত অফফর্মের কারণেই তারা দলে জায়গা হারিয়েছেন।
এদিকে সাকিব আল হাসান আসন্ন জিম্বাবুয়ে সফর থেকে বিশ্রাম নিয়েছেন আগেই। তামিম ইকবালও সম্প্রতি জানিয়ে দিয়েছেন, তিনি আর টি-টোয়েন্টি খেলবেন না। পঞ্চপাণ্ডবের সবচেয়ে সিনিয়র সদস্য মাশরাফি বিন মর্তুজা তো এই ফরম্যাট থেকে আনুষ্ঠানিক অবসরে গেছেন সেই ২০১৭ সালে।
যার অর্থ আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে থাকছেন না পঞ্চপাণ্ডবের একজনও। নতুন যুগের সূচনা হচ্ছে টাইগারদের। বিশ্বকাপের আগমুহূর্তে এক ঝাঁক তরুণ দিয়ে নতুন করে দল সাজানো বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা ইতিবাচক হবে, সেটা সময়ই বলে দেবে।
জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল
মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)