ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
জানা গেল যে বিশেষ কারণে সোহানের কাঁধে এই গুরু দায়িত্ব দিলেন বিসিবি
এদিকে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমের টি-২০ তে পারফরম্যান্স নিয়েও রয়েছে নানা সমালোচনা। এদিকে দেশ সেরা তারকা ক্রিকেটার সাকিব আল হাসান আসন্ন জিম্বাবুয়ে সফর থেকে বিশ্রাম নিয়েছেন আগেই। অভিজ্ঞদের না রেখে তরুণদের নিয়ে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল সাজানোর কারণ ব্যাখ্যা করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
আজ ঢাকার একটি হোটেলে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ ও জাতীয় দলের নির্বাচন প্যানেলের সদস্যদের সঙ্গে মাহমুদউল্লাহর এক সভা শেষে সাংবাদিকদের জালাল ইউনুস বলেছেন, ‘টি-টোয়েন্টি দল নিয়ে আমাদের কিছু বিষয় ছিল। ক্রিকেট বোর্ডে কয়েক দিন ধরে আমরা আলাপ-আলোচনা করছি টি-টোয়েন্টি দল নিয়ে। আপনারা জানেন যে টেস্ট ও টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে সেভাবে আমরা উন্নতি করতে পারছি না। যেহেতু সামনে প্রথম টি-টোয়েন্টি সিরিজ আছে, সে কারণে এটা নিয়ে অনেক চিন্তাভাবনা ছিল ক্রিকেট বোর্ডের।’
বাংলাদেশের খেলার ধরনে পরিবর্তন প্রত্যাশা করছে ক্রিকেট বোর্ড। জালাল ইউনুস জানালেন, ‘এই দলটাকে সামলানোর জন্য নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিচ্ছি। সেটা আমরা আজ মাহমুদউল্লাহ রিয়াদকে জানিয়ে দিয়েছি। মুশফিকও জানে, সাকিবও জানে। তাদের জায়গায় আমরা নতুন খেলোয়াড় নিতে চেষ্টা করছি। জিম্বাবুয়ে সিরিজের জন্য দেখতে চাচ্ছি তাদের ফলাফল, পারফরম্যান্স কী হয়। সেটা দেখার জন্য আপনারা বলতে পারেন নতুন ব্র্যান্ডের একটা দল যাচ্ছে।’
জালাল ইউনুস আরও যোগ করেন, সম্মানের সঙ্গে আমরা রিয়াদকে (মাহমুদউল্লাহ) ডেকেছিলাম, টি-টোয়েন্টি দল নিয়ে আলাপ করেছি। তার সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমরা একটা নতুন দল পাঠাতে চাচ্ছি জিম্বাবুয়েতে। এর মধ্যে কিছু সিনিয়র খেলোয়াড়ও থাকছে না। আসলে দেখার জন্য তাদের (তরুণদের) পাঠানো হচ্ছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)