ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

জিম্বাবুয়ে বিপক্ষে দুই তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে দল ঘোষণা করলো বিসিবি

২০২২ জুলাই ২২ ১৯:৫১:২৯

জিম্বাবুয়ে বিপক্ষে দুই তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে দল ঘোষণা করলো বিসিবি

ড়ি সিরিজে মূলত তারুণ্য নির্ভর একটি দলকেই জিম্বাবুয়েতে টি-২০ খেলতে পাঠাচ্ছে টাইগারদের অভিভাবক বিসিবি। এই ফরম্যাটে বাংলাদেশ দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দিতে দেখা যাবে নুরুল হাসান সোহানকে।

টি-২০ দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্তও। এদিকে টি-টোয়েন্টিতে না থাকলে ওয়ানডেতে দেখা যাবে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে।

এই সফর থেকে আগেই ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। ফলে তাকে ছাড়াই দল ঘোষণা করেছে বিসিবি। টি-টোয়েন্টি সঙ্গে ওয়ানডে দলেও ফিরেছেন পেসার হাসান।

টি-টোয়েন্টি দল: মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন।

ওয়ানডে দল: তামিম ইকবাল, লিটন দাস, এনামুল হক বিজয়, ‍মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ