ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
স্টোকস অবসরের সিদ্ধান্ততে অবশেষে মুখ খুললেন ম্যাককালাম
মূলত ওয়ানডে ক্রিকেটে নিজের শতভাগ দিতে পারছেন না বলে কয়েকদিন আগে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন স্টোকস। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটিই ছিল তার শেষ ম্যাচ।
একটানা ক্রিকেট খেলতে খেলতে রীতিমতো অবসাদগ্রস্তই হয়ে পড়েছিলেন স্টোকস। বিদায়ি ম্যাচে এসে বলেছিলেন, 'ক্রিকেটাররা তো আর গাড়ি নয়, যে ইঞ্জিনে পেট্রোল দিলেই চলবে।' তার ক্রিকেটীয় দর্শনকে পুরোপুরিভাবে সমর্থন করছেন ম্যাককালাম।
তিনি বলেন, 'সব সংস্করণে খেলে এরকম অনেক বেশি ক্রিকেটার নেই। সে দারুণ এক অবস্থানে আছে যার জন্যে এমনটা করতে পেরেছে। টেস্ট অধিনায়ক হিসেবে তার সামনে অনেক বড় সূচি, তার ওপর বেশ চাপ পড়ত। তার একটি পরিবারও আছে, আরও অনেক কিছু আছে।'
'বর্তমানে খেলাটার অবস্থান কোথায়, এটা (স্টোকসের অবসর) তার কোনো প্রতীকী কিনা জানি না। তবে পুরো ব্যাপারটিকে আমি খুব ইতিবাচকভাবে দেখছি। স্টোকসের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য আমি খুব মুখিয়ে আছি। অবশ্যই স্টোকসের মতো একজনকে তিন ফরম্যাটে দেখতে না পেরে খারাপ লাগবে। সে একজন সুপারস্টার।'
ইংল্যান্ডের হয়ে মোট ১০৫টি ওয়ানডে খেলেছেন স্টোকস। এই সংস্করণে ব্যাট হাতে তিন সেঞ্চুরিসহ দুই হাজার ৯২৪ রান করার পাশাপাশি বল হাতে তিনি নিয়েছেন ৭৪ উইকেট। এর মধ্যে ২০১৯ বিশ্বকাপের ফাইনালে অপরাজিত ৮৪ রানের ইনিংসে ইংল্যান্ডকে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পাইয়ে দিয়েছিলেন স্টোকস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)