ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
টি-টোয়েন্টিতে আফিফকে ভিন্ন এক নতুন রুপে দেখছেন টিম ম্যানেজার
ক্রিকেটের এই ফরম্যাটের আগ্রাসী মনোভাব নিয়েই খেলে থাকেন তরুন এই ক্রিকেটার আফিফ। যার ফলে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের জন্য আফিফের মধ্যে ‘এক্স-ফ্যাক্টর’ দেখেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
বাংলাদেশের এই টিম ম্যানেজার মনে করেন টি-টোয়েন্টি ক্রিকেটে আফিফের মতো আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে হবে বাংলাদেশকে। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে খালেদ মাহমুদ বাংলাদেশ টি-টোয়েন্টি দলের এক্স-ফ্যাক্টর হিসেবে আফিফের প্রসঙ্গ টেনে বলেন,
‘আমি এটা মনে করি না যে, আমাদের দলে কোনো এক্স-ফ্যাক্টর নেই। আমি সবসময় বিশ্বাস করি, আমাদের দলে আফিফই সে এক্স-ফ্যাক্টর। আফিফ যে মানসিকতার ক্রিকেট খেলে থাকে আমাদের দলের জন্য সে ভিন্ন এক ক্রিকেটার।
আমি তার প্রতি মুগ্ধ। তার আক্রমণাত্মক মানসিকতা আমার দারুণ পছন্দ। যদিও মাঝে মাঝে সে ব্যর্থ হয়, এটা হতেই পারে।
সে এখনো তরুণ। তবে সে ছোটখাটো শরীর নিয়েই বড় ছয় মারতে পারে এবং তার পাওয়ার হিটিংয়ের সক্ষমতাও আছে। আমাদের কেবল তার সেরাটা বের আনতে হবে।’
আফিফ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে কিংবা পাকিস্তানের বিপক্ষে কিছু ভালো ইনিংস খেললেও পরিসংখ্যান খুব বেশি সমৃদ্ধ নয়। এই ফরম্যাটে এখন পর্যন্ত ৪৪ ইনিংসে ব্যাট করে ১১৭ স্ট্রাইক রেট, ১৭ গড়ে ৬১৯ রান করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)