ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
আন্তর্জাতিক ভাবে ওয়ানডে নয় টি-২০ আর টেস্ট চায় ওয়াসিম আকরাম
অনেক ক্রিকেটে বিশ্লেষক বলছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে কোন একটি ফরম্যাট সংক্ষিপ্তকরণ করতে। এর মধ্যে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী বলেছেন আইপিএলের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে টি-টোয়েন্টি ম্যাচ কমিয়ে দেয়া উচিত বলে জানিয়েছেন তিনি।
এবার সেই তালিকায় যোগ হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং ক্রিকেট ধারাভাষ্যকার ওয়াসিম আকরাম। তিনি অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেট নয় তিনি আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার থেকে ওয়ানডে ম্যাচ বাদ দেয়ার পরামর্শ দিয়েছেন।
বুধবার টেলিগ্রাফের ‘ভগনি অ্যান্ড টাফার্স ক্রিকেট ক্লাব’ পডকাস্টের সময় আকরাম বলেন, “ক্রিকেট কর্তৃপক্ষের উচিত ৫০ ওভারের ম্যাচ বাতিল করে দেয়া। একজন ধারাভাষ্যকার হিসেবে, একদিনের ক্রিকেটকে আমি খুব দীর্ঘ বলে মনে করি।”
তার মানে কর্তৃপক্ষের উচিত ওয়ান ডে ক্রিকেট বন্ধ করে দেয়া- এমন প্রশ্নের জবাবে আকরাম বলেন, “আসলেই আমার তা-ই মনে হয়। ইংল্যান্ডে স্টেডিয়ামগুলোতে গ্যালারিজুড়ে মানুষ থাকে। কিন্তু ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকাতে ওয়ানডে ম্যাচের সময় উল্টো দেখা যায়। গ্যালারিতে দর্শক তেমন থাকে না।”
তিনি বলেন, “শুধুমাত্র ওয়ান ডে খেলার জন্যেই তারা খেলছে। প্রথম দশ ওভার পর, শুধু একটা রান পান, একটা বাউন্ডারি পান, চারজন ফিল্ডার, এবং আপনি ৪০ ওভারে ২০০, ২০০ রান করতে পারেন। এবং তারপর শেষ দশ ওভার। আরো ১০০। এটা তো অস্বাভাবিক কিছু না।”
এ সময় ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্তকেও সমর্থন করেন ওয়াসিম। তিনি বলেন, “চার ঘণ্টার মধ্যে খেলা শেষ হওয়ায় টি-টোয়েন্টি অনেক সহজ। অপরদিকে ওয়ান ডে ক্রিকেটকে বলা যায়ব মৃতপ্রায় খেলা।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)