ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কোহলিকে নিয়ে অবিশ্বাস্য এক আশার বানী জানালেন পন্টিং
সময়টা এখন ভারতীয় এই ব্যাটার কোহলির জন্য এতটাই কঠিন হয়ে উঠেছে যে, এই ক্রিকেটারকে ভারতীয় দল থেকে বাদ দেওয়ার আলোচনাও উঠেছে খুব জরালো ভাবে। কোহলির এমন প্রতিকূল অবস্থায়ও এই ক্রিকেট তারকা পাশে পাচ্ছেন অনেককেই। এবার সেই তালিকায় যোগ দিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
বিশ্বকাপজয়ী এই অজি অধিনায়ক মনে করছেন, "কোহলির জন্য রানে ফেরাটা কেবল সময়ের ব্যাপার।" বিশ্ব ক্রিকেটের এই সেরা খেলোয়াড় ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস সাবেক তারকা পন্টিংয়ের। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই অজি অধিনায়ক বলেন,
‘জানি, তার জন্য সময়টা চ্যালেঞ্জিং, কঠিন সময় যাচ্ছে। কিন্তু এই খেলায় আমি দেখেছি প্রতিটি গ্রেট খেলোয়াড়ই কোনো না কোনো পর্যায়ে এমন সময়ের মধ্য দিয়ে গেছে, সে ব্যাটসম্যান হোক বা বোলার। তবে সেরা খেলোয়াড়রা ঠিকই ঘুরে দাঁড়ায়। বিরাটের জন্য এটি কেবল সময়ের ব্যাপার।’
কোহলিকে রানে ফেরার জন্য তার চারপাশের সবকিছু সহজ করে দেওয়া প্রয়োজন বলেই মনে করেন রিকি পন্টিং। তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি, আমি যদি অধিনায়ক বা ভারতীয় কোচিং স্টাফের একজন হতাম, তাহলে আমি তার জন্য সবকিছু যতটা সম্ভব সহজ করে দিতাম যাতে সে দলে যতটা সম্ভব স্বাচ্ছন্দ্য বোধ করে। কেবল তার রান করার জন্য অপেক্ষা করতে হবে।’
এদিকে বিশ্বকাপের দল থেকে কোহলিকে সরিয়ে দেওয়া হলে এই ক্রিকেটার আর ঘুরে দাঁড়াতে পারবে না বলেই মনে করেন পন্টিং। তিনি আরও বলেন, ‘যদি বিশ্বকাপের আগে বিরাটকে বাদ দেওয়া হয় আর সেই জায়গায় যদি অন্য কেউ আসে এবং টুর্নামেন্টে ভালো করে, তাহলে বিরাটের জন্য ঘুরে দাঁড়ানো কঠিন হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)