ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
"ওজন কমিয়ে মডেল হও, কোটি টাকা কামাও" যাকে বললেন শোয়েব আখতার
ভয়ডরহীন ব্যাটিং, হাতে চমকপ্রদ সব মার- ভারতীয় তারকা ক্রিকেটার রিশাভ পান্ত এখন আধুনিক ক্রিকেটের বিজ্ঞাপন। তাহলে মডেল হয়ে বিজ্ঞাপন করার সুযোগটা কেন কাজে লাগাবেন না এই তরুণ? পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার এমন বুদ্ধিই দিলেন ক্রিকেটার পান্তকে।
নিজের ইউটিউব চ্যানেলে পান্তকে প্রশংসায় ভাসিয়ে শোয়েব বলেন, ‘রিশাভ পান্ত একজন ভয়ডরহীন ক্রিকেটার। সে কাট শট, পুল শট, রিভার্স সুইপ, স্লগ সুইপ এবং প্যাডেল সুইপ করতে পারে। সে অস্ট্রেলিয়ায় ম্যাচ জিতেছে, জিতেছে এখানেও (ইংল্যান্ডে)। বলতে গেলে একা হাতেই সে ভারতকে সিরিজ জিতিয়েছে।’
শোয়েব মনে করছেন, পান্তের উচিত ভারতের বাজারে টাকা কামানোর সুযোগটা কাজে লাগানো। তবে সেজন্য তার ওজনটা একটু কমাতে হবে।
শোয়েবের ভাষায়, ‘সে কিছুটা ওভারওয়েট। আশা করি সে নিজের যত্ন নেবে। কারণ ভারতীয় মার্কেট অনেক বড়। সে দেখতে ভালো। চাইলে মডেল হয়ে কোটি টাকা কামাতে পারে। কারণ ভারতে যখন কেউ সুপারস্টার হয়ে যায়, তখন তার ওপর অনেক বিনিয়োগ করা হয়।’
ইংল্যান্ডের বিপক্ষে স্থগিত পঞ্চম টেস্টটিতে হেরে সিরিজ ২-২ সমতায় শেষ করলেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত। সামনে তাদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)