ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য বিশ্বরেকর্ড: টি-২০ ক্যারিয়ারের প্রথম ৫বলেই হ্যাটট্রিক করে বিশ্ব রেকর্ড গড়লেন ব্রেসওয়েল
প্রথম টি-টোয়েন্টির অভিষেক ম্যাচে তেমন আলো ছড়াতে পারেননি। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এসে ইতিহাস গড়লেন এই স্পিনার। ক্যারিয়ারে প্রথমবার বল হাতে নেমেই প্রথম ৫ বলেই দুর্দান্ত হ্যাটট্রিকে গড়েছেন রেকর্ড।
কিউইদের দেয়া ১৮০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫৪ রানে ৭ উইকেট হারায় আয়ারল্যান্ড। সেখান থেকে ৩৭ রানের জুটি গড়েন ম্যাকার্থি ও অ্যাডেইর। সেই জুটি যখন কেউ ভাঙতে পারছিলনা তখন ইনিংসের ১৪তম ওভারে অফ স্পিনার মিচেল ব্রেসওয়েলকে নিয়ে আসেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্রেসওয়েলের সেই প্রথম ওভারের পর আইরিশদের ইনিংস আর এগোয়নি। কেন? তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক করে আয়ারল্যান্ডকে ৯১ রানে যে অলআউট করে দেন তিনি!
টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন মূলত ব্যাটসম্যান হিসেবে খেলা ব্রেসওয়েল। ২০০৯ সালে জ্যাকব ওরাম এবং পরের বছর টিম সাউদি হ্যাটট্রিক করেছিলেন। তবে ব্রেসওয়েল একটি জায়গায় আলাদা। টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে নিজের প্রথম ওভারেই হ্যাটট্রিক করলেন এই স্পিনার।
শুধু কী তাই, আন্তর্জাতিক ক্রিকেটে ব্রেসওয়েলই প্রথম বোলার, যিনি পুরো একটি ওভার শেষ করার আগেই ন্যূনতম ৩ উইকেট নেন। অর্থাৎ, ৬ বলে ওভার শেষ করার আগেই পাঁচ বল করেই ৩ উইকেট নেন ব্রেসওয়েল। তাঁর বোলিং বিশ্লেষণ ০.৫-০-৫-৩! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ৩৫তম হ্যাটট্রিকের নজির।
ব্রেসওয়েলের রেকর্ড গড়া বোলিংয়ের দিনে আইরিশদের ৮৮ রানে হারিয়েছ সিরিজও নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)