ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ফর্মে ফিরতে বিরাট কোহলির নতুন মিশন
বিরাট কোহলিকে বিরতি দিয়েছে নির্বাচকরা। তবে বিসিসিআই এর নির্বাচকরাই বলছে, সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপের আগে কোহলির ফর্মে ফেরাতে হলে সেই দুই সিরিজ খেলা উচিত তার।
নিজের ছন্দে ফিরতে পারছেন না ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। একটি শতকের চেষ্টা গত তিন বছর ধরে করে যাচ্ছেন তিনি। তবে তা পাচ্ছেন না। যার ফল, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে তাকে বিরতি দেয়া হয়েছে। কিন্তু বিরতি দিলেই যে কোহলি ফর্মে ফিরবেন তার নিশ্চয়তা কি?
এমন কথা চিন্তা করেই বিসিসিআইয়ের নির্বাচকরা বলছেন, কোহলিকে ফর্মে ফেরাতে তাকে খেলাতে হবে সব ম্যাচ। বিরতি দিলেই যে সে ফর্মে ফিরবে তা ঠিকভাবে বলা যাচ্ছে না। বরং তাকে সামনের সিরিজগুলো খেলালে চলতি বছরের এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তার ফর্ম ফিরে আসবে।
ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে নেই বিরাট কোহলি। সুতরাং এই সিরিজে তাকে দেখা যাচ্ছেনা। তবে এরপরই জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ৮ বছর আগে খেলেছিলেন বিরাট। ২০১৪ সালের পর আবারও জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে পারেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির সেরাটা দেখতে চান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার কিংবদন্তি মনে করেন, এমন বিরাটকে দেখতে চান না তিনি। বিশ্বকাপে ভারতকে জেতাতে বড় ভূমিকা পালন করতে পারেন বিরাট কোহলি। কিন্তু তার আগে তাকে ফিরতে হবে ফর্মে। কোহলিকে এ মুহূর্তে যতটা স্বাচ্ছন্দ্যে রাখা যাবে, তত ভালো হবে বলে মনে করেন পন্টিং।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)