ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

সকল জল্পনা-কল্পনা শেষে মাহমুদউল্লাহকে বাদ দিয়ে টি-২০ দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা

২০২২ জুলাই ২০ ২১:৫২:০৮

সকল জল্পনা-কল্পনা শেষে মাহমুদউল্লাহকে বাদ দিয়ে টি-২০ দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা

যদিও বর্তমানে ক্রিকেটের শর্ট ফর্মেটের দায়িত্বে থাকা মাহমুদউল্লাহ নেতৃত্ব পাওয়ার আগে এ ফরম্যাটের দায়িত্ব ছিলো বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানেরই কাঁধে।টাইগারদের দুই ফরম্যাটের টেস্ট ও টি-২০র অধিনায়ক ছিলেন সাকিব।

তবে ২০১৯ সালে জুয়াড়ির তথ্য গোপন করে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তিনি।নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর নেতৃত্বের আলোচনায় না থাকলেও অন্যদের খারাপ ফলের কারণে ফের নেতৃত্বের ভূমিকায় দেখা যাচ্ছে সাকিবকে।

অবশেষে জানা গেলো, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায় বসেছিলেন সাকিব। সেখানে সীমিত ওভারের নেতৃত্বে আসার সায় দেন বিসিবি।তবে তার ইচ্ছা আগামী এশিয়া কাপ থেকে দলের দায়িত্ব নিবে সাকিব।

বিসিবি চায় জিম্বাবুয়ে সফর থেকেই দায়িত্ব নিক সাকিব। জিম্বাবুয়ে সফরে আবার আগে থেকেই ছুটি নিয়ে রেখেছেন তিনি। শেষ পর্যন্ত সাকিব জিম্বাবুয়ে না গেলেও মাহমুদউল্লাহর নেতৃত্বে থাকার সম্ভাবনা কম।

ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। সাকিবকে অধিনায়ক করা হলে সোহানকে করা হতে পারে সহ-অধিনায়ক। আর সাকিব জিম্বাবুয়েতে কেবল টি-টোয়েন্টি সিরিজটা খেলতে যেতে রাজী হলে আর কোন সমস্যাই থাকবে না।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ