ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপ চ্যাম্পিয়ন হব, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবঃ মিরাজ
উইন্ডিজ সফরের শুরুতে দুই ম্যাচের টেস্ট সিরিজে জয় তো দূরে থাক, দাঁড়াতেই পারেনি টাইগার ব্যাটসম্যান তামিম-সাকিবরা। এরপর টি-২০ সিরিজেও একই হাল। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেস্তে গেলেও পরের দুই ম্যাচে হেরে যায় টাইগাররা।
তবে বাংলাদেশ দল ওয়ানডে সিরিজ শুরু হতেই ঘুরে দাঁড়ায়। তিন ম্যাচ সিরিজে একটি ম্যাচও হারেনি তামিম-মিরাজরা। ক্যারিবীয়দের তৃতীয়বার হোয়াইটওয়াশ করার স্মৃতি নিয়ে দলের একাংশ দেশে ফিরেছে হাসিমুখ নিয়ে।
সন্ধ্যায় দেশে ফিরেছেন দলের দুই সদস্য তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজসহ দলের ৪ জন স্টাফ। দেশে ফিরে টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজ নিয়ে হতাশা প্রকাশ করলেও ওয়ানডে সিরিজের জয়ে বড় স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন মিরাজ।
আগামী বছর ২০২৩ সালে ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। সাব-কন্টিনেন্টের সুবিধা কাজে লাগিয়ে অনেক দূর যেতেই পারে বাংলাদেশ। ওয়ানডেতে যেমনটা ধারাবাহিক বাংলাদেশ, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভালো কিছু করবে বলে বিশ্বাস করেন মিরাজ।
‘২০২৩ বিশ্বকাপ তো বেশি দূরে নেই, হয়তো ১ বছর দুই-তিন মাস আছে। আমরা যেভাবে যাচ্ছি, আমাদের ওয়েটা যেভাবে আছে, আমি মনে করি এই প্রসেসে এগুলে সামনের বিশ্বকাপটা আরও বেশি ভালো হবে।’
দলে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন, তরুণরাও নিজেদের দায়িত্ব বুঝে নিয়েছেন, হয়ে উঠেছেন অভিজ্ঞ। মিরাজের প্রত্যাশা সবার অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে নামবে বাংলাদেশ।
‘দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড়ও থাকবে। তামিম ভাই আছেন, সাকিব, মুশফিক, রিয়াদ ভাইয়েরা আছেন। তারা তো অনেক অভিজ্ঞ। তার পাশাপাশি মোস্তাফিজ একটা বিশ্বকাপ খেলেছে, তাসকিন খেলেছে, আমি খেলেছি লিটন খেলেছে। আমরা যারা আছি অলমোস্ট পাঁচ বছর ক্যারিয়ার হয়ে যাবে। মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা নিয়ে আমরা বিশ্বকাপে যেতে পারব।’
নিজেদের লক্ষ্য আর স্বপ্ন নিয়ে মিরাজ বলেন, ‘চেষ্টা করব দারুণ কিছু করার। এটা নিজেদের জন্য যেমন ভালো, দেশের জন্যও অর্জন। তবে জ্যা, আপনি বলতে পারেন না যে, বিশ্বকাপ চ্যাম্পিয়নই হব। আমরা চেষ্টা করতে পারি, কীভাবে ভালো খেলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবার ওয়েটা বের করতে পারি। কিন্তু এটা তো ভাগ্যের ওপরে। ইনশা আল্লাহ আমরা চেষ্টা করব। আমরা তো সব সময়ই স্বপ্ন দেখি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হব, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হব। স্বপ্ন দেখা কখনোই শেষ হয়ে যাবে না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)