ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ঐতিহাসিক ম্যাচঃ জিতলো পাকিস্তান, লাভ হলো ভারতের
পাকিস্তানের এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে পাকিস্তান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থানে উঠে এসেছে। তাদের চেয়ে এগিয়ে আছে শুধু দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এদিকে পাকিস্তানের জয়ে ভারতেরও উন্নতি হয়েছে।
চতুর্থ ইনিংসে পাকিস্তানের সামনে ৩৪২ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। এত রান করে কোনো দলই জিততে পারেনি। এর আগে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড ছিল শ্রীলঙ্কার। ২০১৯ সালে, লঙ্কানরা নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬৮ রান করে জিতেছিল।
সেই রেকর্ড ভেঙে পাকিস্তান ৩৪২ রানের লক্ষ্য তাড়া করে ৪ উইকেট হাতে রেখেই। পাকিস্তানের জয়ে সবচেয়ে বড় কৃতিত্ব দলটির ওপেনার আবদুল্লাহ শফিকের। ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান করেন অপরাজিত ১৫৮ রান।
এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে ৮ ম্যাচে ৫৬ পয়েন্ট পাকিস্তানের। তবে ৫৮.৩৩ শতাংশ জয়-হারের অনুপাতের কারণে তিনে উঠে এসেছে বাবর আজমের দল। পাকিস্তানের সামনে থাকা দক্ষিণ আফ্রিকা ৭১.৪৩ শতাংশ এবং অস্ট্রেলিয়া ৭০ শতাংশ জয়-হারের অনুপাত নিয়ে যথাক্রমে এক ও দুইয়ে রয়েছে।
এদিকে পাকিস্তানের জয়ে পয়েন্ট খুইয়েছে শ্রীলঙ্কা। ৪৮.১৫ শতাংশ হার-জিতের অনুপাতে ছয়ে নেমে গেছে দলটি। অপরদিকে পাকিস্তানের জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে একধাপ এগুলো ভারত। হার-জিতের ৫২.০৮ শতাংশ নিয়ে পাঁচ থেকে চারে উঠে এসেছে ভারত। পাঁচে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের হার-জিতের শতাংশ ৫০।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)