ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

হঠাৎ আইসিসি থেকে বিশাল সুখবর পেলেন লিটন দাস

২০২২ জুলাই ২০ ১৮:০৯:২২

হঠাৎ আইসিসি থেকে বিশাল সুখবর পেলেন লিটন দাস

বাংলাদেশী এই ব্যাটার তার ওয়ানডের ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন লিটন। উইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন টাইগার ডানহাতি এই ব্যাটার। বেন স্টোকসকে পেছনে ফেলে ৬১৫ রেটিং পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে রয়েছেন লিটন। যদিও সিরিজ সেরা হওয়া তামিম ইকবাল রয়েছেন অপরিবর্তিত।

ব্যাটারদের মাঝে সেরা দশে সবচেয়ে উন্নতি হয়েছে রাসি ভ্যান ডার ডাসেনের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩৪ রানের ইনিংস খেলে সাউথ আফ্রিকাকে জেতান তিনি। বিরাট কোহলি, রোহিত শর্মাদের পেছনে ফেলে তিনে উঠে এসেছেন ডাসেন। এদিকে এক ধাপ অবনতি হয়েছে কোহলির। দুই ধাপ পিছিয়েছেন কুইন্টন ডি কক।

সাউথ আফ্রিকার বিপক্ষে ৮৭ রানের ইনিংস খেলা জো রুট এগিয়েছেন দুই ধাপ। ৭০২ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছেন ইংল্যান্ডের এই ব্যাটার। উন্নতি হয়েছে ডেভিড মিলার, জানেমান মালান, জিসান মাকসুদ, এইডেন মার্করাম ও ডাসুন শানাকাদের।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ