ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
টাইগার ভক্তদের জন্য দারুন সুখবরঃ মাশরাফিদের সঙ্গে খেলবেন ওয়াটসন
এবার নতুন দুজন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আয়োজকরা। এই টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন ও ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ব্যাটার ম্যাট প্রায়র।
গত সপ্তাহে লিজেন্ডস লিগে খেলার জন্য নাম লিখিয়েছেন ব্রেট লি, ইউসুফ পাঠান, জাগিন্দার শর্মা, লিয়াম প্লাঙ্কেট, মন্টি পানেসার, প্রভিন তাম্বে, নোমান ওঝা, স্টুয়ার্ট বিনি ও আসগর আফগান।
তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে টুর্নামেন্টটির প্রধান নির্বাহী রমন রাহেজা বলেছেন, 'লিজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় মৌসুমের জন্য এই তারকা ক্রিকেটারদের অন্তর্ভুক্তি ভিন্ন মাত্রা যোগ করবে ক্রিকেট ভক্তদের মধ্যে। আমরা লিজেন্ডস টিমে তাদের স্বাগত জানাচ্ছি এবং তাদের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।'
লিজেন্ডস লিগ ক্রিকেটের প্রথম আসরে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের নামি দামি ক্রিকেটাররা অংশ নিয়েছিলেন। তারা তিনটি দলের হয়ে অংশ নিয়েছিলেন। এর মধ্যে ইন্ডিয়া লিজেন্ডস, এশিয়া লিজেন্ডস ও রেস্ট অব দ্য ওয়ার্ল্ড নামে তিনটি দল ছিল।
আগামী ২০ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এই টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুম। আর শেষ হবে ১০ অক্টোবর। এবারের আসরে চারটি দল অংশ নেয়ার কথা রয়েছে। যদিও সাবেক ক্রিকেটারদের মধ্যে কারা কোন দলের হয়ে খেলবেন তা এখনও নিশ্চিত হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)