ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
জাদেজা'-র সঙ্গে ধোনির সিএসকে-এর দূরত্ব বাড়ল
জাদেজার ইনস্টাগ্রাম স্টোরি দেখে একাংশের প্রশ্ন, সিএসকে-এর উদ্দেশে কি সেই বার্তা দিয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার? কারণ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে গত তিন বছরের সিএসকে সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে ফেলেন জাদেজা। সেই সময় জাদেজার ঘনিষ্ঠ এক সূত্র একটি সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘ও খুব বিরক্ত এবং আহত। অধিনায়কত্বের বিষয়টি আরও ভাল ভাবে সামলানো যেত। সব কিছু খুব আকস্মিকভাবে ঘটেছে। পুরো বিষয়টি যে ভাবে এগিয়েছে, সেটা যে কোনও মানুষকে আঘাত করবে।’
তবে কী কারণে সিএসকে সংক্রান্ত পোস্ট মুছে দিয়েছেন, সেটা নিয়ে জাদেজা মুখ খোলেননি। চেন্নাইয়ের তরফেও বিষয়টি জাদেজার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত বলে এড়িয়ে যাওয়া হয়েছিল। সংবাদসংস্থা এএনআইকে চেন্নাইয়ের এক কর্তা বলেছিলেন, ‘দেখুন, এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের পক্ষে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। তবে (জাদেজার সঙ্গে সিএসকের) সব ঠিক আছে। কোনও ভুল বোঝাবুঝি নেই।’
এ দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে জাদেজার দুর্দান্ত ক্যাচের পর সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করেছিল চেন্নাই। সিএসকের পোস্টে লেখা হয়, 'ক্যাচ যদি শিল্প হয়, তাহলে জাদেজা হল জাদুকর।' পরে প্রাক্তন অধিনায়ককে নিয়ে একটি বিশেষ ভিডিয়ো পোস্ট করেছে সিএসকে। তারপরও জাদেজার পোস্ট দেখে একাংশের আবার প্রশ্ন, জাদেজা আদৌও চেন্নাইকে নিয়ে সেই ইঙ্গিতবাহী পোস্ট দিয়েছেন তো?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)