ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

অবাক ক্রিকেট বিশ্ব: বাবর আজম ৭৩,কোহলি ৭৩

২০২২ জুলাই ২০ ১১:০৭:২২

অবাক ক্রিকেট বিশ্ব: বাবর আজম ৭৩,কোহলি ৭৩

ক্রিকেট পাড়ায় অনেকেই মনে করছেন, বাবর এই ফর্ম ধরে রাখতে পারলে একটা সময় কোহলিকে ছাড়িয়ে যাবেন অনেক রেকর্ডে। তবে কাকতালীয় ব্যাপার হলো, যে দুজনকে নিয়ে এই সেরার আলোচনা, তারা একটা রেকর্ডে মিলে গেলেন এক বিন্দুতে।

চলমান শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের চতুর্থ দিনে আরেকটি বড় কৃতিত্ব অর্জন করলেন পাকিস্তান অধিনায়ক ও দেশ সেরা ব্যাটসম্যান বাবর আজম। টেস্টের দ্বিতীয় ইনিংসে পেরিয়ে গেছেন তিন হাজার রান।

পাকিস্তানের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম তিন হাজার টেস্ট রান করার নিরিখে ছয় নম্বরে পৌঁছেছেন বাবর। যা করতে তার লেগেছে ঠিক চিরপ্রতিদ্বন্দ্বী কোহলির মতোই ৭৩ ইনিংস।

পাকিস্তানের কথা বললে, দ্রুততম তিন হাজার টেস্ট রান করার রেকর্ড জাভেদ মিয়াঁদাদ ও মোহাম্মদ ইউসুফের। তারা দুজনই ৬৭ তম ইনিংসে এই কীর্তিটি করেছিলেন।

আরেক কিংবদন্তি ব্যাটার সাঈদ আনোয়ারের লেগেছিল ৬৮ ইনিংসে। ইউনিস খান তিন হাজার টেস্ট রানের জন্য ৭০টি ইনিংস খেলেছিলেন। ৭২ টেস্ট ইনিংসে এই কীর্তি গড়েন মজিদ খান।

সামগ্রিকভাবে, টেস্ট ক্রিকেটে দ্রুততম তিন হাজার রানের বিশ্ব রেকর্ডটি স্যার ডন ব্র্যাডম্যানের। অসি কিংবদন্তি মাত্র ৩৩টি ইনিংসে এই ম্যাজিকাল ফিগার স্পর্শ করেছিলেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ