ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
লঙ্কানদের বিপক্ষে ইতিহাস গড়ার পথে এগোচ্ছে পাকিস্তান
স্রিলঙ্কায় গলে পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যে চলমান টেস্টে গতকাল চতুর্থ দিন শেষে চালকের আসনে আছে সফরকারী পাকিস্তান। গলে লঙ্কানদের প্রথম ইনিংসে ২২২ রানের জবাবে পাকিস্তান তোলে ২১৮ রান। ৪ রানে এগিয়ে থাকা লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে দিনেশ চান্দিমালের দারুণ ব্যাটিংয়ের সুবাদে ৩৩৭ রানের সংগ্রহ তোলে।
ফলে গলে চতুর্থ ইনিংসে জিততে হলে পাকিস্তানকে করতে হবে ৩৪২ রান। গলের ইতিহাসে যা কখনোই ঘটেনি। এই মাঠে সর্বোচ্চ তাড়া করা রান মাত্র ২৬৮! ফলে চিন্তামুক্তই ছিল স্বাগতিকরা।
তবে অবস্থা বদলে যায় পাকিস্তানের ব্যাটসম্যানদের অসাধারণ ব্যাটিং নৈপূণ্যে। বিশেষ করে পাকিস্তান ওপেনার আবদুল্লাহ শফিক ও অধিনায়ক বাবর আজমের ব্যাটে চতুর্থ দিন শেষে চালকের আসনে থাকে পাকিস্তান। ৩ উইকেট হারিয়ে ২২২ রান তুলে ফেলেছে সফরকারীরা। শেষ দিন ৭ উইকেটে আর ১২০ রান লাগবে পাকিস্তানের।
লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার ৮৭ রান করে ফেলে। ইমাম উল হক ৩৭ রান করার পর নিরোশান ডিকভেলার স্মার্ট কিপিংয়ে স্টাম্পিংয়ের শিকার হয়ে মাঠ ছাড়েন। এরপর দ্রুত আজহার আলীকেও ফিরিয়ে দেয় লঙ্কানরা।
তৃতীয় উইকেটে বাবরকে নিয়ে ১০১ রানের জুটি গড়ে আবদুল্লাহ শফিক। প্রথম ইনিংসে ১১৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৫৫ রান করে বাবর। পাকিস্তানের অধিনায়ক ফিরলেও অপরপ্রান্তে শতক হাঁকিয়ে ১১২ রানে অপরাজিত আছেন আবদুল্লাহ।
শেষ দিন বাকি ১২০ রান তোলার পথে আবদুল্লাহকে সকালে সঙ্গ দেবেন ৭ রানের অপরাজিত থাকা পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান।
এশিয়ান উইকেটে শেষদিনে অল্প রানে ৭ উইকেট হারিয়ে ফেলা অবশ্য অবাক হওয়ার মতো বিষয় নয়। দলটি যখন আনপ্রেডিক্টেবল পাকিস্তান, তখন তো ঘটতে পারে যেকোন কিছু। তবে এখন পর্যন্ত ইতিহাস গড়ার পথেই এগুচ্ছে পাকিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)