ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

"সবাই এখন আমাদের সাথে খেলতে চায়"

২০২২ জুলাই ১৯ ২২:৩৩:৩২

"সবাই এখন আমাদের সাথে খেলতে চায়"

বিশেষ করে আগামী ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিবেদনে জানা গেছে এ সময়ে ৫৯ টি ওয়ানডে এবং ৫১ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এছাড়াও এই সময়ে ৩৪ টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।

এফটিপিতে বাংলাদেশের এতো ম্যাচ বৃদ্ধিকে পারফরম্যান্সের পুরস্কার হিসেবে উল্লেখ করেছে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তার মতে, এর পেছনে বোর্ডের অবদানের চেয়ে জাতীয় দলের পারফরম্যান্সই মূলত বড় প্রভাবক।

মঙ্গলবার বোর্ডের বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে পাপন বলেছেন, “আইসিসিতে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ দেশ হিসেবেই গণ্য হয়। তবে এর পেছনে কিন্তু বোর্ড নয়, দলের পারফরম্যান্সই মূল। বাংলাদেশের ক্রিকেট যেহেতু এখন ভালো করছে, সেজন্যই সবাই আগ্রহ প্রকাশ করছে। সবাই এখন আমাদের সাথে খেলতে চায়। ”

তিনি আরও যোগ করেন, “আগে সবাই আমাদের এখানে এসে খেলতে চাইতো। বাইরে আমাদেরকে নিতে চাইতো না। ওরা মনে করতো ওদের দেশের দর্শকরা খেলা দেখবে না। এখন সব দেশই ওদেরকে ডাকছে। এটা ভালো দিক। আমরাও শিখতে পারবো। এটা একটা শেখার ধাপ হতে চলেছে। কারণ আমরা তো কখনও এতো খেলা খেলিনি বাইরে গিয়ে। তো আমার মনে হয় এটা আমাদের জন্য ভালো।”

২০২৩ থেকে ২০২৭ সাল-আইসিসির পরবর্তী দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে সবচেয়ে বেশি ম্যাচ খেলবে ইংল্যান্ড। তারা খেলবে ৪২ টি টেস্ট ম্যাচ। এরপরই আছে অস্ট্রেলিয়া ৪১ টি। তিনে আছে ভারত ৩৮ টি। ৩৪টি টেস্ট খেলবে বাংলাদেশ। আর নিউজিল্যান্ড খেলবে ৩২টি ম্যাচ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত