ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
‘ভারত ২০১৫, ২০১৯ এবং ২০২১ সালে বিশ্বকাপ জিততো, যদি... ’
গত ২০১৫ সালে প্রথমবারের কোহলির নেতৃত্বে বিশ্বকাপ খেলে ভারত। সেই আসরে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানে হেরে ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কোহলির দিন। ২০১৫ বিশ্বকাপে ফাইনাল খেলতে না পারলেও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে ওঠে ভারত।
যদিও এই আসরে শেষ পর্যন্ত শিরোপা জেতা হয়নি কোহলির দলের। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে শিরোপা খোয়ায় তারা। ২০১৯ বিশ্বকাপেও সুবিধা করতে পারেনি ভারত। সেবার নিউজিল্যান্ডের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেন কোহলিরা।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো করতে পারেনি ভারত। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। এই তিনটি বিশ্বকাপে কোহলির অধীনে শ্রীশান্থ খেললে ভারত তিনটি শিরোপাই জিততো বলে জানান সাবেক এই পেসার।
শ্রীশান্থ বলেন, ‘আমি যদি বিরাটের অধিনায়কত্বে দলের হয়ে খেলতাম, তবে ভারত তিনটে বিশ্বকাপ জিততো। আমি যদি বিরাটের অধিনায়কত্বে দলের অংশ হতাম, ভারত ২০১৫, ২০১৯ এবং ২০২১ সালে বিশ্বকাপ জিততো।’
সর্বশেষ তিন বিশ্বকাপে দলে না থাকলেও মহেন্দ্র সিং ধোনির অধীনে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন শ্রীশান্থ। ২০১১ সালে শচীন টেন্ডুলকারের জন্য ভারত শিরোপা জিতেছিল বলে জানান তিনি। শ্রীশান্থ বলেন, ‘আমরা সেই বিশ্বকাপ জিতেছিলাম শচীন টেন্ডুলকারের জন্য।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)