ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
মাত্র ২০ মিনিটেই হতে পারে কোহলির সব কিছু ঠিক
ইংলিশ বাহিনির বিপক্ষেও ব্যর্থ হয়েছে কোহলির ব্যাট। সিরিজের শেষ টেস্ট অর্থাৎ পঞ্চম টেস্টের দু’ইনিংস মিলিয়ে ৩১, দুই টি-টোয়েন্টি ম্যাচে ১২, দু’টি এক দিনের ম্যাচে করেছেন ৩৩ রান। অর্থাৎ ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচে ৬ ইনিংস খেলে কোহলি করেছেন কেবল ৭৬ রান।
বোঝা বড়ই মুস্কিল তবে ঠিক কোথায় কোহলির সমস্যা হচ্ছে, কেন তিনি রান পাচ্ছেন না- সেই সমস্যা ধরে ফেলেছেন সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার। আর এই সমস্যা কাটাতে নাকি মাত্র ২০ মিনিট সময় প্রয়োজন। কোহলির কাছ থেকে সেই ২০ মিনিট সময় চেয়েছেন গাভাস্কার। কোহলি কী সাবেক অধিনায়ককে সেই ২০ মিনিট সময় দেবেন?
ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ শেষ হওয়ার পরে কোহলির ব্যাটিং বিশ্লেষণ করতে গিয়ে গাভাস্কার বলেন, ‘অফ স্ট্যাম্পের বাইরের লাইনে খেলতে সমস্যা হচ্ছে কোহলির। আমি নিজে ওপেনার ছিলাম। তাই দীর্ঘদিন অফ স্ট্যাম্পের বাইরের লাইনে খেলতে হয়েছে। ওই লাইনে কিভাবে খেলতে হবে তার কিছু নিয়ম রয়েছে। আমি কোহলির সঙ্গে ২০ মিনিট কথা বলার সময় পেলে ওকে সেগুলো বোঝাতাম। আশা করি তাতে তার সুবিধাই হতো।’
২০১৯ সালের নভেম্বরে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন কোহলি। কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে। এরপর থেকে ১১৫টিরও বেশি ইনিংসে সেঞ্চুরি নেই তার।
সুনিল গাভাস্কার মনে করেন, ফর্ম খারাপ থাকায় কোহলি প্রতিটা বল খেলার চেষ্টা করছেন। সেটা করতে গিয়েই নিজের উইকেট দিয়ে আসছেন তিনি। গাভাস্কার বলেন, ‘রানের মধ্যে না থাকায় প্রতিটা বল খেলার চেষ্টা করছে কোহলি। প্রতিটা বলেই রান করার চেষ্টা করছে; কিন্তু ওকে বুঝতে হবে সেটা সম্ভব নয়। শরীরের কাছে খেলতে হবে। যতদূর থেকে ও খেলার চেষ্টা করবে তত বেশি সমস্যায় পড়বে।’
এখন ছন্দ খারাপ থাকলেও কোহলি ফর্মে ফিরবেন বলে আশা করছেন সাবেক এই অধিনায়ক। তাই কোহলিকে নিয়ে ম্যানেজমেন্টের খুব বেশি চিন্তা করা উচিত নয় বলে মনে করছেন তিনি। গাভাস্কার বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি শতরান সহজ নয়। প্রতিটা ফরম্যাটে সে রান পেয়েছে। তাই এখনই হতাশ হওয়ার কিছু নেই। ভারতে কোনো ক্রিকেটারের বয়স ৩২-৩৩ হয়ে গেলেই তাকে নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয়। আমার মনে হয় কোহলিকে আরেকটু সময় দেওয়া উচিত। সে ঠিকই ফর্মে ফিরবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)