ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

পান্ত-হার্দিককে নিয়ে ভবিষ্যৎবানী করলেন সাবেক ভারতীয় ক্রিকেটার

২০২২ জুলাই ১৯ ১৭:০০:৩৯

পান্ত-হার্দিককে নিয়ে ভবিষ্যৎবানী করলেন সাবেক ভারতীয় ক্রিকেটার

জয়ের লক্ষে এই দুজনে মিলে যোগ করেছেন ১৩৩ রান। হার্দিক ৭১ রান করে ফিরে গেলেও ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে জিতিয়ে মাঠ ছেড়েছেন পান্ত। দুজনের এমন পারফরম্যান্সের পর মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিংকে মনে পড়ছে সুনীল গাভাস্কারের। তিনি মনে করেন পান্ত-হার্দিকরা ভবিষ্যতে ধোনি যুবরাজ হতে পারেন।

এ সম্প্রতি এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘যুবরাজ ও ধোনি যে ধরনের ছয় মারত, যেভাবে তারা ইনিংস টেনে নিয়ে যেত এবং তাদের রানিং বিটুইন দ্য উইকেট...সব মিলিয়ে তারা ভারতের জন্য অমন একটা জুটি হতে পারে। আমি আশা করছি, পান্ডিয়া ও পন্ত ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিতে পারে।’

ধোনি-যুবরাজের জুটি ঐতিহাসিক মর্যাদা পেয়েছে ২০১১ বিশ্বকাপের ফাইনালে। তারা শ্রীলঙ্কার বিপক্ষে ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতকে জিতিয়েছিলেন। ধোনি ৯১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। যুবরাজ অপরাজিত ছিলেন ২১ রান করে।

পরিস্থিতি অনুযায়ী কাজটা অবশ্য অতটা সহজ ছিল না। ওপেনার গৌতম গম্ভীর ফিরে যাওয়ার পর চাপে পড়ে গিয়েছিল ভারত। এ সময় ভারতের হাল ধরেন ধোনি ও যুবরাজ। দারুণ এক হেলিকপ্টার শটে ছক্কা মেরে ধোনির উইনিং শট এখনও ক্রিকেট ভক্তদের নস্টালজিয়ার জন্ম দেয়। ২০০৫ থেকে ২০১৭ পর্যন্ত এক সঙ্গে খেলেছেন ধোনি ও যুবরাজ। এই দুজনের ৬৭বারের জুটিতে ১০টি একশো পেরুনো ও ১৩বার পঞ্চাশ পেরুনো জুটি গড়েছেন। এই দুজনের জুটির রান ৩ হাজার ১০৫ রান। গাভাস্কারের বিশ্বাস পান্ত-হার্দিকরা এভাবে খেলে থাকলে আরেকটি অবিস্মরণীয় জুটি পেতে চলেছে ভারত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত