ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ভারতকে অনুসরণ করলেন দক্ষিণ আফ্রিকা
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এর আগে দু’বার টি-টোয়েন্টি প্রতিযোগিতা শুরু করেও সাফল্য পায়নি। সম্ভবত সে কারণেই তৃতীয় বার আর ঝুঁকি নিতে চাইছেন না সে দেশের ক্রিকেট কর্তারা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিজ্ঞতা রয়েছে এমন বিনিয়োগকারীদেরই নতুন প্রতিযোগিতার দল বিক্রির পরিকল্পনা নেন তাঁরা। তাঁদের সেই পরিকল্পনা অনেকটাই সফল। আইপিএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজি দক্ষিণ আফ্রিকায় ছয়টি দল কেনার ব্যাপারে এগিয়ে রয়েছে।
আসরের অন্যতম দল মুাম্বই ইন্ডিয়ান্স কিনতে চলেছে কেপটাউন ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংস আগ্রহী জোহানেসবার্গের দল নিয়ে। দিল্লি ক্যাপিটালস চায় প্রিটোরিয়া দলের মালিকানা। পার্লের মালিকানা পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে রাজস্থান রয়্যালস। হায়দরাবাদ সানরাইজার্স নিচ্ছে পোর্ট এলিজাবেথের মালিকানা। আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দল নিতে আগ্রহী। তাদের নজরে রয়েছে ডারবানের ফ্র্যাঞ্চাইজি।
শুধুই আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলিই নয়, আইপিএলের প্রাক্তন চিফ অপারেটিং অফিসার সুন্দর রামনের দক্ষিণ আফ্রিকার এই প্রতিযোগিতার মূল পরিকল্পনাও। যিনি আবার প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদির ঘনিষ্ঠ বলেই পরিচিত। নতুন এই প্রতিযোগিতার কমিশনার হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের এখন চুক্তি হয়নি। আগামী বৃহস্পতিবারের মধ্যে চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যেতে পারে। তার পরেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তরফ থেকে সরকারি ভাবে ঘোষণা করে হবে। যদিও সূত্রের খবর, আইপিএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজিই দলগুলির মালিকানা পাওয়ার ব্যাপারে এগিয়ে রয়েছে। আগামী জানুয়ারি মাসে নতুন এই প্রতিযোগিতা হওয়ার কথা। আগের দু’টি চেষ্টা ব্যর্থ হওয়ায়, এ বারের প্রতিযোগিতা নিয়ে প্রোটিয়া ক্রিকেট কর্তারা সতর্ক। তাঁরা প্রতিযোগিতা সফল করতে মরিয়া। যে কারণে তাঁরা অস্ট্রেলিয়ার সঙ্গে এক দিনের সিরিজও সে সময় না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এক কর্তা বলেছেন, ‘‘ভারতে প্রায় তিন মাস ধরে আইপিএলের পরিকল্পনা করা হয়েছে। এটা এখন ক্রিকেট বিশ্বে অন্যতম প্রধান আলোচনার বিষয়। এখানে আইপিএলের সফল ফ্র্যাঞ্চাইজিগুলির উপস্থিতি এই প্রতিযোগিতার জন্য ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ। এই প্রতিযোগিতা আগামী দিনে ভারত-দক্ষিণ আফ্রিকা সম্পর্ককেও উন্নত করবে।’’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)