ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

কোহলিকে নিয়ে অদ্ভুত এক মন্তব্য করে বসলেন কার্তিক

২০২২ জুলাই ১৯ ১৪:৩৯:১১

কোহলিকে নিয়ে অদ্ভুত এক মন্তব্য করে বসলেন কার্তিক

পাড়ায়। কিন্তু কি অদ্ভুত ব্যাপার সেই কিং কোহলিই এখন রান খরায় ভুগছেন। কেউ কেউ তো ভারতীয় দলে তার জায়গা নিয়েও প্রশ্ন তুলছেন। তবে দীনেশ কার্তিক মনে করেন, কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটারদের কখনো অস্বীকার করার সুযোগ নেই।

ভারতীয় দলের এই সাবেক অধিনায়ক কোহলি এতদিন বড় ইনিংস খেলতে না পারলেও রান পাচ্ছিলেন নিয়মিত। তবে সাম্প্রতিক সময়ে কোহলির ব্যাটে যেন মহামারি! টেস্টে নিজের সর্বশেষ ৬ ইনিংসে একবারও হাফ সেঞ্চুরির দেখা পাননি। শেষবার শতকের দেখা পেয়েছিলেন প্রায় ৩২ মাস আগে! তিন বছরের ব্যবধানে এখন প্রশ্ন উঠছে কোহলির ফর্ম নিয়েও।

ইংলিশদের বিপক্ষে বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ খেলে কোহলি রান করেন স্রেফ ১ ও ১১। এরপর প্রথম ওয়ানডেতে ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি। উইকেটে সেট হয়েও মাত ১৬ রান করে সাজঘরে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটার।

কার্তিক বলেন, 'লম্বা সময় ধরে বিরাট (কোহলি) সাফল্য পেয়েছেন। এখন সে একটি ভা্লো বিরতি পাবে এবং আশা করি ফর্ম নিয়ে ফিরে আসবে, ভালো খেলবে। আপনি কখনো তার দক্ষতার একজন খেলোয়াড়কে অস্বীকার করতে পারবেন না।'

ভারতের সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন কার্তিক। দীর্ঘ দিন পর দলে ফিরেই দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। তার ক্যারিয়ারে ১৬ বছর পেরিয়ে গেলেও টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি শূন্য ছিলেন। নিজের প্রত্যাবর্তনের সিরিজে সেটিরও দেখা পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটার।

কার্তিক বলেন, 'এটা কখনই সহজ নয়, তবে আমি এর জন্য কঠোর পরিশ্রম করেছি। তাছাড়াও এখন আমাদের বেঞ্চের যে শক্তি আছে, এখানে সবসময় প্রতিযোগিতা করতে হবে। এটাই ভারতীয় ক্রিকেটের সৌন্দর্য।'

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত