ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ফাইনাল জিতে কপাল পুড়লো জিম্বাবুয়ের, দিতে হবে অগ্নি পরীক্ষা
টি-২০ বিশ্বকাপে কখনও প্রথম পর্ব পার হতে না পারা জিম্বাবুয়ের গ্রুপটা কঠিনই বলা চলে। এই গ্রুপে রয়েছে উইন্ডিজ। রয়েছে দুর্দান্ত ফর্মে থেকে আয়ারল্যান্ডও। নিউজিল্যান্ডের বিপক্ষে আইরিশদের বর্তমান নৈপুণ্য সবারই জানা। ফলে এই গ্রুপে যে জিম্বাবুয়েকে অগ্নি পরীক্ষায় নামতে হচ্ছে, তা বলাই যায়।
তবে অন্য দিকে নেদারল্যান্ডস হেরে গিয়ে পড়েছে ‘এ’ গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী টি ২০তে কম শক্তিশালী শ্রীলঙ্কা, নামিবিয়া ও সংযুক্ত আরক আমিরাত।
বাছাইয়ের পুরো টুর্নামেন্টে দাপুটে পারফরম্যান্স ছিল জিম্বাবুয়ের। জিতেছে ৫ ম্যাচের সবগুলো। ফাইনালে শুরুতে ব্যাট করতে নেমে স্বাগতিক জিম্বাবুয়ে ১৯.৩ ওভারে ১৩২ রানে অলআউট হয়েছে। জবাবে ১৮.২ ওভারে ৯৫ রানে গুটিয়ে গেছে ডাচরা।
অন্যান্য ম্যাচগুলোয় ব্যাট হাতে আলো ছড়ানো সিকান্দার রাজা এ ম্যাচে দেখান ঘূর্ণি জাদু। ক্যারিয়ার সেরা নৈপুণ্যে ৮ রানে একটি মেডেনে নিয়েছেন ৪ উইকেট। জেতেন ম্যাচসেরার পুরস্কারও।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের ‘এ’ ও ‘বি’ গ্রুপ নিম্নরুপ:
গ্রুপ ‘এ’
সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, নামিবিয়া, নেদারল্যান্ডস
গ্রুপ বি
ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল অংশ নেবে সুপার টুয়েলভে। সেখানে আবার দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট ১২টি দল। টুর্নামেন্ট ১৬ অক্টোবর শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)