ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

স্টোকসের অবসরের সিদ্ধান্ত নিয়ে অবিশ্বাস্য এক মন্তব্য করলেন আজহার

২০২২ জুলাই ১৮ ২২:০৭:২৪

স্টোকসের অবসরের সিদ্ধান্ত নিয়ে অবিশ্বাস্য এক মন্তব্য করলেন আজহার

স্টোকসের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও বর্তমানে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ আজহারউদ্দিন। আজহার এদিন ট্যুইটারে লিখেছেন, "কোনও প্লেয়ারের শরীরের অবস্থা তার চেয়ে ভাল কেউ বোঝে নাা। ভাল করে ভেবেই এই নিঃস্বার্থ সিদ্ধান্ত নিয়েছে স্টোকসের মতো একজন গ্রেট প্লেয়ার। যে সেরাটাই উজাড় করে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেটকে।

২০১১ সালের ২৫ অগাস্ট ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল স্টোকসের। এখনও পর্যন্ত ১০৪টি ম্যাচ খেলে ২৯১৯ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ১০২। তিনটি শতরান এবং ২১টি অর্ধশতরান রয়েছে। মঙ্গলবার ১০৫তম এক দিনের ম্যাচ খেলতে নামবেন। তার পরেই অবসর নেবেন স্টোকস।

সদ্য সমাপ্ত ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজে খুব একটা ভাল ছন্দে ছিলেন না। তিনটি ম্য়াচে মোট ৪৮ রান করেছেন। একটিও উইকেট পাননি। দেখেই বোঝা যাচ্ছিল তিন ফরম্যাটে খেলার ধকল নিতে পারছেন না। সম্প্রতি ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ‘দ্য হানড্রেড’ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে।

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ চলাকালীন ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি এমন সিদ্ধান্ত নিতে চলেছেন স্টোকস। তবে সিরিজ শেষ হওয়ার পরের দিনই নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন ব্রিটিশ অলরাউন্ডার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত