ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
চরম দু:সংবাদ: ভক্তদের কাঁদিয়ে বিদায় বলে দিলেন উইন্ডিজের তারকা ক্রিকেটার
সর্বশেষ কোন ঘরোয়া লিগের ম্যাচ খেলেছিলেন ১০ মাসের বেশি হয়ে গেছে রামদিনের জন্য। বয়সও ৩৭ পেরিয়ে আটত্রিশের পথে। জাতীয় দলের হয়ে লম্বা সময় বাইরে থাকার পর অবশেষে আজ (১৮ জুলাই) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানালেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।
জাতীয় দলের ব্যাট হাতে রামদিনের রেকর্ড খুব একটা সমৃদ্ধ না হলেও এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১২ এবং ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন।
নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে রামদিন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের সিদ্ধান্ত সকলকে জানাতে পেরে আমি আনন্দিত। গত ১৪ বছর ছিল আমার জন্য স্বপ্ন সত্য হওয়ার মতো। আমি আমার শৈশবের স্বপ্ন পূরণ করেছি ত্রিনিদাদ এন্ড টোবাগো এবং ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে জড়িয়ে।’
এই ক্যারিবিয়ান ক্রিকেটার আরও যোগ করেন, ‘ক্রিকেটে আমার ক্যারিয়ার আমাকে বিশ্বকে দেখার সুযোগ করে দিয়েছে। পুরো বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে সাহায্য করেছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার ইচ্ছা রয়েছে রামদিনের। যদিও আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কোনো দলই রামদিনকে নিজেদের দলে টানেনি। এর আগে ২০১৩ থেকে ২০১২১ এর মধ্যে সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলেছিলেন তিনি।
এমনকি পিএসএলে ২০১৭ এবং ২০১৮ মৌসুমে মুলতান সুলতানের হয়ে খেলেছিলেন রামদিন।
২০০৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন রামদিন। এরপর ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।
জাতীয় দলের জার্সিতে ৭৪ টেস্ট, ১৩৯ ওয়ানডে এবং ৭১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রামদিন। জাতীয় দলের জার্সিতে ৫৭৩৪ রান করেছিলেন রামদিন। যেখানে ৬টি শতক এবং ২৪টি অর্ধশতক রয়েছে এই ক্রিকেটারের নামের পাশে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)