ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ম্যাচ না খেললেও র্যাঙ্কিংয়ে উন্নতির দিকে বাংলাদেশের, দেখে নিন হিসাব-নিকাশ
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদ অনুযায়ী, ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের সাতে অবস্থান করছে। মাসের শেষে জিম্বাবুয়ের মাটিতে তিন ম্যাচের টি-টুয়েন্টির পর তিনটি ওয়ানডে খেলবে লাল-সবুজের দল।
ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ভালো দল হিসেবে প্রতিষ্ঠিত। জিম্বাবুয়ে অপেক্ষাকৃত দুর্বল সময় কাটাচ্ছে। তাদের বিপক্ষে তিন ম্যাচ জিতে র্যাঙ্কিং ও রেটিং পয়েন্ট বাড়ানোর সুযোগ ভালোই থাকছে। তার আগেই অবশ্য র্যাঙ্কিংয়ে উপরে ওঠার সম্ভাবনা আছে তামিম ইকবালের দল।
সোমবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার তিন ওয়ানডের সিরিজ। চেস্টারলি স্ট্রিটে মঙ্গলবার দুদল দিবারাত্রির ম্যাচে নামবে। মাঠের ক্রিকেটে না থাকলেও র্যাঙ্কিংয়ের হিসাব-নিকাশে জন্য এই খেলাটির দিকে বাংলাদেশের দর্শকদের আগ্রহ থাকবে।
টাইগারদের চেয়ে মাত্র এক রেটিং পয়েন্ট এগিয়ে আছে প্রোটিয়া দলটি। ইংলিশদের কাছে প্রথম ওয়ানডে হেরে গেলে তাদের ২ রেটিং পয়েন্ট কমবে। সেক্ষেত্রে রেটিং পয়েন্ট ৯৭তে নামবে। অবধারিতভাবেই তখন ৯৮ রেটিং পয়েন্টে থাকা বাংলাদেশ র্যাঙ্কিংয়ের ছয়ে উঠে যাবে।
১২৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে নিউজিল্যান্ড। সাত রেটিং পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারা ইংল্যান্ড। ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে ভারত তিনে আছে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান তিন রেটিং পয়েন্ট পেছনে থেকে আছে চারে।
শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারা অস্ট্রেলিয়া ১০১ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে, লঙ্কানরা আটে ৯২ পয়েন্ট নিয়ে। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়া ওয়েস্ট ইন্ডিজ নয় নম্বরে, দলটির রেটিং পয়েন্ট ৭০। তাদের চেয়ে এক রেটিং পয়েন্ট কম দশের আফগানিস্তানের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)