ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
এবার মাহমুদউল্লাহর ঢাল হয়ে দাঁড়ালেন বিসিবি বস পাপন
তবে এই দলপতিকে নিয়ে খুব বেশি ভাবতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির সভাপতি মনে করেন, অধিনায়ক মাহমুদউল্লাহ রানে ফিরলেই সব ঠিক হয়ে যাবে।
উইন্ডিজের বিপক্ষে টি-২০তে দলকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। দলের ভরাডুবির সঙ্গে তার নিজের পারফরম্যান্সও ছিল দৃষ্টিকটু। প্রথম টি-টোয়েন্টিতে ৮ রান আসে তার ব্যাট থেকে।
আর পরের দুই ম্যাচে করেছেন যথাক্রমে মাত্র ১১ এবং ২২ রান। এরপর ওয়ানডে সিরিজেও খুব বেশি সুবিধা করতে পারেননি এই মিডল অর্ডার ব্যাটার।
প্রথম ওয়ানডেতে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলে রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু তৃতীয় ওয়ানডেতে এসে উইকেটে সেট হয়েও সাজঘরে ফিরেছেন মাত্র ২৬ রান করে।
পাপন বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ নিয়ে এত কথা হচ্ছে, তার নামটা এত আসছে কারণ সে নিজে রান পাচ্ছে না। আসল সমস্যাটাই হচ্ছে এখানে।
তো এটা একটা সমস্যা এটা নিয়ে তার সাথে কথা বলবো। দেখি, সে কী বলে। কিন্তু আমার মনে হয়, সে রান পেলেই সব ঠিক হয়ে যাবে।’সাদা পোশাকের ক্রিকেট থেকে
অবসর নিচ্ছেন মাহমুদউল্লাহ এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো গত বছরের জুলাই থেকেই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে শতক হাঁকানোর ম্যাচে তাকে গার্ড অব অনার দিয়েছিল সতীর্থরা।
অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। কয়েক মাস আগে তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, লাল বলের ক্রিকেটে বাংলাদেশের হয়ে আর মাঠে নামবেন না তিনি।
তবে দলপতি এখনও চালিয়ে যাচ্ছেন সাদা বলের ক্রিকেট। টি-২০তে তো দলের নেতৃত্ব ভারও তার কাঁধে। তবে তার এমন ফর্মহীনতায় এখন প্রশ্ন উঠছে তার দলে জায়গা পাওয়া নিয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)