ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশ-জিম্বাবুয়ে সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি ঘোষণা

২০২২ জুলাই ১৮ ১২:৪১:০০

বাংলাদেশ-জিম্বাবুয়ে সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি ঘোষণা

বাংলাদেশের পরবর্তী সফর জিম্বাবুয়ে। উইন্ডিজ থেকে ফিরে এক সপ্তাহের মতো বিশ্রাম নিয়ে আগামী ২৫ অথবা ২৬ জুলাই জিম্বাবুয়ে সফরে যাবে টিম টাইগার। আগামী দুই একদিনের মধ্যেই চূড়ান্ত সময়সূচি জানাবে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

এখনো সময়সূচি চূড়ান্ত না হলেও এক সুত্রে জানা গেছে আগামী ২৮ জুলাই থেকে শুরু হবে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ।

আগামী ২৮ জুলাই জিম্বাবুয়ের মাটিতে প্রথম ওয়ানডে খেলবে টাইগারদের। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৩০ জুলাই এবং ১ আগস্ট হবে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১:৩০ মিনিটে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মাঠে গড়াবে ৪ আগস্ট। বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৬ ও ৮ আগস্ট। খেলা শুরু হবে, বাংলাদেশ সময় বিকেল ৪ টা ১৫ মিনিটে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত