ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

নতুন রেকর্ডঃ ১১৩ বলে ১২৫ রান করে প্রথম হিসেবে অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন পান্ট

২০২২ জুলাই ১৮ ১২:১৯:২৩

নতুন রেকর্ডঃ ১১৩ বলে ১২৫ রান করে প্রথম হিসেবে অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন পান্ট

ধরে রবিবার তৃতীয় ওডিআই-এ ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারত। সেই সঙ্গে টি-টোয়েন্টির পর, একদিনের সিরিজও পকেটে পুড়ে ফেলে রোহিত শর্মার টিম ইন্ডিয়া।

আর এই দিন ম্যাঞ্চচেস্টারে জয়ের অন্যতম প্রধান কাণ্ডারী নিঃসন্দেহে পান্ট। তবে জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। হার্দিক ব্যাট হাতে ৫৫ বলে ৭১ রান করার পাশাপাশি ৪ উইকেটও নিয়েছেন।

যাইহোক এ দিন সেঞ্চুরি করে রিষভ পান্ট একাধিক নজির গড়ে ফেলেছেন। এশিয়ার প্রথম উইকেটকিপার হিসেবে পন্ত ইংল্যান্ডের মাটিতে তাদের বিরুদ্ধে টেস্ট এবং ওডিআই- দুই ফর্ম্যাটেই সেঞ্চুরি করেছেন। এজবাস্টনে পঞ্চম তথা শেষ টেস্টে সেঞ্চুরি করেছিলেন পন্ত। আবার তৃতীয় তথা শেষ ওডিআই-এও শতরান করলেন তিনি।

পাশাপাশি ভারতের কিপার হিসেবে অ্যাওয়ে টেস্ট (অপরাজিত ১৫৯), অ্যাওয়ে ওডিআই (অপরাজিত ১২৫) এবং অ্যাওয়ে টি-টোয়েন্টিতে (অপরাজিত ৬৫) তিনি সর্বোচ্চ রান করার নজির গড়লেন।

এর সঙ্গেই পান্ট এ দিন রাহুল দ্রাবিড় এবং কেএল রাহুলের নজিরও স্পর্শ করলেন। কিপার হিসেবে এশিয়ার বাইরে সেঞ্চুরি করার নজিরও গড়লেন তিনি। এর আগে কিপার হিসেবে খেলতে নেমে এশিয়ার বাইরে সেঞ্চুরি করেছিলেন দ্রাবিড় এবং কেএল।

এর রেকর্ডের পাশাপাশি পান্টের শেষটাও নিঃসন্দেহে মধুর হল। কারণ ভারত টি-টোয়েন্টির মতো ওডিআই সিরিজও ২-১ জিতে গেল।

এ দিন টসে হেরে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৪৫.৫ ওভারে ২৫৯ করে অলআউট হয়ে গিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৭ বল বাকি থাকতে ৫ উইকেটে ২৬১ রান করে ফেলে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত