ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ জেতার পরে যে অবিশ্বাস্য মন্তব্য করলেন ঋষভ পন্থ
স্মরণীয় করে রাখলেন ভারতকে সিরিজ জিতিয়ে। আবারও বুঝিয়ে দিলেন যে, কেন তিনি ভারতীয় দলে তিন ফরম্যাটে এতটা অপরিহার্য। বল লাল হোক বা সাদা! ঋষভ আছেন ঋষভেই। রোহিত শর্মার দলের এক নম্বর সেনাপতি হিসাবে বারবার নিজেকে প্রমাণ করছেন পন্থ।
ইংল্যান্ডের ২৫৯ রান তাড়া করতে নেমে ভারত ৭২ রানে চার উইকেট (রোহিত ১৭, শিখর ধাওয়ান ১, বিরাট কোহলি ১৭ ও সূর্যকুমার যাদব ১৬) হারিয়ে ফেলে। এখান থেকেই ভারতের ত্রাতা হয়ে উত্তীর্ণ হন পন্থ-পাণ্ডিয়া। তাঁদের যুগলবন্দিতে ১১৫ বলে ১৩৩ রান ওঠে স্কোরবোর্ডে। ৫৫ বলে ৭১ রানের ম্যাচ বাঁচানো ইনিংস খেলেন পাণ্ডিয়া। চারে নেমে পন্থ ১১৩ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৬টি চার ও ২টি ছয় হাঁকান ভারতের তিন ফরম্যাটে এক নম্বর উইকেটকিপার-ব্যাটার।
দুরন্ত ম্যাচের পর পন্থ বললেন, "আশা করি জীবনের প্রথম একদিনের আন্তর্জাতিক সেঞ্চুরি আজীবন মনে রাখব। কিন্তু যখন আমি ক্রিজে ছিলাম, তখন শুধু বল বাই বল ফোকাস করছিলাম। যখন দল চাপে থাকে তখন এমনই ব্যাট করতে হয়। রান তাড়া করে জেতার আকাঙ্খাই থাকে। আমি ইংল্যান্ডে খেলা উপভোগ করি। ক্রিকেটকে উপভোগ করার জন্য যা আমি করতে পারব, তাই করে যাব। যত বেশি ক্রিকেট খেলব। তত অভিজ্ঞতা সঞ্চয় করব। ব্যাট করার সেরা পিচ ছিল এদিন। তবে কৃতিত্ব আমি বোলারদের দেব, ওরা ২৬০ রানের মধ্যে ইংল্যান্ডকে বেঁধে রেখেছিল। শুধু এই ম্যাচেই নয়, পুরো সিরিজেই আমাদের বোলাররা দারুণ বল করেছে। এই সিরিজ বলেই নয়, ওরা সারা বছর ভাল বল করেছে।"
পন্থ এদিন চতুর্থ ভারতীয় উইকেটকিপার-ব্যাটার হিসাবে ওয়ানডে সেঞ্চুরি করলেন। তালিকায় রয়েছেন রাহুল দ্রাবিড়, এমএস ধোনি, কেএল রাহুলের পর এই ক্লাবের নতুন সদস্য তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির সর্বাধিক ৯টি শতরান রয়েছে। দ্রাবিড়ের আছে ৪টি সেঞ্চুরি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)